এবার চিহ্নিত করা হবে রাজস্ব ফাঁকি দেয়া প্রতিষ্ঠান
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি গণমুখী গণতান্ত্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করা। বর্তমান সরকার দেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার পাশাপাশি সর্বক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আরও একটি মাইল ফলক স্থাপন করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে এবার রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে এমন প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে রাজস্বের আওতায় আনার কৌশলও নির্ধারণ করা হবে। দীর্ঘদিনের রাজস্ব ফাঁকির অভিযোগ অভিযুক্ত বিভিন্ন আমদানি-রপ্তানিকারক, উৎপাদনকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার দেশব্যাপী এনবিআরের সব কমিশনারেট ও গোয়েন্দা বিভাগ এ কার্যক্রম পরিচালনা করবে। দেশের অর্থনীতি দিন দিন বেগবান হওয়ায় রাজস্ব সম্ভাবনা বৃদ্ধি পাওয়াতে চলতি অর্থবছর ৩০ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২ লাখ ৩ হাজার কোটি টাকার কিছু বেশি। এ লক্ষ্যমাত্রা অর্জনে দেশব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সকল প্রতিষ্ঠানকে করের আওতায় আনতেই রাজস্ব ফাঁকি দেয়া প্রতিষ্ঠানের তালিকা প্রণয়নের এই যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন