somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গি ও উগ্রপন্থীদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও তল্লাশি অভিযান করবে সিটিটিসি

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জঙ্গি-সন্ত্রাস দমনে দীর্ঘদিন থেকেই একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রক্রিয়া চলছিল। গত কয়েক বছরে জঙ্গিবাদের উত্থানে কাউন্টার টেররিজম ইউনিট গঠনের বিষয়টি আরও জরুরি হয়ে পড়ে। সন্ত্রাবাদে অর্থায়ন, সন্ত্রাসবাদে সহায়ক অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, ইন্টেলিজেন্স সংগ্রহ, অপারেশন পরিচালনা, মামলা রুজু ও তদন্ত, তদন্তের আগে সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখাসহ জঙ্গি সংক্রান্ত সব ধরনের কার্যক্রম মনিটরিং করতে গত ফেব্রুয়ারি থেকে এ ইউনিটের কার্যক্রম শুরু হয়। সিটিটিসির চারটি বিভাগ রয়েছে। ‘স্পেশাল অ্যাকশন ডিভিশন’, ‘কাউন্টার টেররিজম ডিভিশন’, ‘ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশন’ ও ‘সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার সিকিউরিটি ডিভিশন’। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে দেশের যেকোনো জায়গায় অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে। সম্প্রতি এক অফিস আদেশে সিটিটিসিকে এ ক্ষমতা দেওয়া হয়। ঢাকা মহানগর এলাকার বাইরে জঙ্গি ও উগ্রপন্থীদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও তল্লাশি অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, জিম্মি উদ্ধারসহ বিশেষায়িত অভিযান ও আইনসংগতভাবে কাজ করবে সিটিটিসি। ঢাকার বাইরে অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) বা মেট্রোপলিটনের কমিশনারকে অভিযানের বিষয়ে জানাতে হবে এবং অভিযান পরিচালনাসহ সিটিটিসি ইউনিটের অন্যান্য কাজের সময় দেশের প্রচলিত আইন ও বিধিগুলো অনুসরণ করতে হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেই পুলিশের এই বিশেষায়িত টিম। বাংলাদেশের নবগঠিত কাউন্টার টেররিজম ইউনিট নিয়ে ইউরোপ, আমেরিকাসহ অনেক উন্নত দেশের আগ্রহ লক্ষণীয়। তারা নিজেরাই এই ইউনিটকে শক্তিশালী করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×