somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাহাজ নির্মান শিল্পে খুলনা শিপইয়ার্ডে সাফল্য

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাহাজ নির্মান শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে। দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। খুলনা শিপইয়ার্ডও পিছিয়ে নেই। বাংলাদেশ নৌবাহিনীর তত্বাবধানে পরিচালিত হচ্ছে এটি। খুলনা শিপইয়ার্ড দেশের চাহিদা পূরণ করে ভবিষ্যতে বিদেশেও জাহাজ রফতানি করবে। এরই মধ্যে পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণ করে প্রতিষ্ঠানটি তার সক্ষমতা প্রমাণ করেছে। সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠানটির ওপর লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের তিনটি ‘ইনশোর পেট্রল ভেসেল’ এর কিল-লেয়িং করা হল। জাহাজ তিনটি নির্মাণ সম্পন্ন হলে কোস্টগার্ড সমুদ্র উপকূলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। এভাবে উপকূলে চোরাচালান বন্ধ এবং দস্যুতা দমন করা সম্ভব হবে। খুলনা শিপইয়ার্ড বাংলাদেশ কোস্টগার্ডের জন্য তিনটি স্তরে ইনশোর পেট্রল ভেসেল (আইভিপি) নির্মাণ করছে। প্রায় ২৭০ কোটি টাকা ব্যয়ে এযাবৎকালের সর্ববৃহৎ নবনির্মাণ এটি। নির্মাণ কাজে কারিগরি সহায়তা করছে চায়নার সিএসওসি কোম্পানি। নির্মাণাধীন এসব জাহাজের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দৈর্ঘ্য ৫০ দশমিক ৪০ মিটার, প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার, গভীরতা ৪ দশমিক ১০ মিটার, ড্রাফট ১ দশমিক ৯৪ মিটার, ডিসপ্লেমেন্ট ৩০০ মেট্রিক টন এবং সর্বোচ্চ গতি ২৩ নটিক্যাল মাইল। জাহাজে দুইটি ৩০ মিলিমিটার সেমি অটোমেটিক গান, দুইটি ১৪ দশমিক ৫ মিলিমিটার গান এবং দুইটি এলএমজি সমরাস্ত্র থাকবে। নির্মাণাধীন এসব জাহাজে ৪৬ জন জনবল, ১ হাজার ৫০০ নটিক্যাল মাইল এনডিওরেন্স, দুইটি নেভিগেশন রাডার, দুইটি কমিউনিকেশন এইচএফ, একটি কমিউনিকেশন ভিএইচএফ এবং একটি নাভটেক্স রিসিভার রাখা হবে। নির্মাণাধীন এ জাহাজ দিয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিয়মিত টহল প্রদান, চোরাচালানবিরোধী অভিযান, দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা এবং পরিবেশ দূষণ প্রতিরোধসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হবে। বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের পথিকৃৎ হিসেবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড দীর্ঘ প্রায় ৬০ বছর আগে যাত্রা শুরু করে। এরপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ১৯৯৯ সালের ৩ অক্টোবর এটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে এর লভ্যাংশ ৬৪ দশমিক ৬২ কোটি টাকায় উন্নীত হয়। এ পর্যন্ত খুলনা শিপইয়ার্ড মোট ৭১৯টি জাহাজ
নির্মাণ করেছে। একই সঙ্গে ২ হাজার ২১৯টি জাহাজ মেরামত করেছে। খুলনা শিপইয়ার্ড এরই মধ্যে দেশের মাটিতে প্রথম পাঁচটি যুদ্ধজাহাজ পেট্রল ক্রাফট তৈরি করে নৌবাহিনীকে হস্তান্তর করে। বর্তমানে এখানে সর্ববৃহৎ আরও দুইটি লার্জ পেট্রল ক্রাফট নির্মাণ করে তাদের সক্ষমতা প্রমান করেছে।
 

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×