somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষার প্রাঞ্জলতা শিক্ষাকে করে তুলবে সহজ

১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ের বিবর্তনে আধুনিকতা আর গুণগত উৎকর্ষতার দোহাই দিয়ে এ দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা ক্রমশ শিশু মানসের জন্য হয়ে উঠেছিল নিরানন্দ আর জগদ্দল পাথরের মতো ভারি। মূলত পাঠ্য পুস্তক রচনার সময় শিশু মানসের সরলতা আর কোমলতাকে বিবেচনার বাইরে রেখে পান্ডিত্য প্রদর্শনের অপচেষ্টায় গুরু-গম্ভীর, নিরস ভাষায় প্রণীত পাঠ্যপুস্তকের কারণেই সৃষ্টি হয়েছিল এই অহেতুক বিড়ম্বনা। অবশেষে ইতিবাচক চিন্তা-চেতনার পথিকৃৎ বর্তমান সরকারের তত্ত্ববধানে গৃহিত হতে যাচ্ছে আরও একটি যুগান্তকারী পদক্ষেপ। সহজ ভাষায় পাঠ্যবই রচনা এবং শ্রেণিভেদে বইয়ের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে ২০১৮ সালে সহজ ভাষায় নতুন সংস্করণের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার লক্ষ্যে কাজও শুরু হয়ে গেছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত ২৬ জুলাই জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মুক্ত আলোচনায় মত বিনিময়ের পর দ্রুততম সময়ে এই সময়োপযোগী সিদ্ধান্ত প্রণয়ন এবং বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আরও একবার প্রমাণ করলেন তার সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা। দেশের ভবিষ্যৎ প্রজন্ম, আজকের শিশুদের পরিপূর্ণ বিকাশকে বিবেচনায় এনে তাদের উপর চাপিয়ে দেয়া অতিরিক্ত বইয়ের বোঝা কমানোর পাশাপাশি সহজবোধ্য ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন, বিশেষ করে বিজ্ঞান বইয়ের কঠিন ভাষা পরিবর্তনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শ্রেণিভেদে পাঠ্যপুস্তকের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বিদ্যমান শিক্ষা পদ্ধতির একটি বড় সমস্যা। বর্তমান পরিকল্পনায় শিক্ষার্থীদের বয়স বিবেচনায় শ্রেণিভেদে পাঠ্যপুস্তকের সংখ্যা বৃদ্ধির হারকে একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আনা হবে, বাদ দেয়া হবে অনেক অপ্রাসঙ্গিক বই। সার্বিক কার্যক্রম তদারকি ও মূল্যায়ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চারটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো, কারিকুলাম পর্যালোচনা সাব-কমিটি, নির্বাচিত পাঠ্যপুস্তকের মানোন্নয়ন ও ভাষা প্রাঞ্জলকরণের উদ্দেশ্যে সাব-কমিটি, প্রশ্নব্যাংক সাব-কমিটি ও পরীক্ষা সংক্রান্ত সাব-কমিটি। এসব কমিটি বৈঠক করে করণীয় চূড়ান্ত করবে এবং বর্তমান সরকারের জবাবদিহিতা মূলক কর্মকৌশলের আলোকে বিষয়টির অগ্রগতি নিয়মিত বিরতিতে মন্ত্রী পরিষদ বিভাগকে অবহিত করবে। উল্লেখ্য, এই উদ্যোগকে ফলপ্রসূ করতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বইয়ের মধ্যেও সমন্বয় করা হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের সুবিধার জন্য তৈরি করা হবে প্রশ্নব্যাংক। সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তের সফল বাস্তবায়ন আমাদের দেশের শিশু মানসে শিক্ষার অহেতুক ভীতি দূর করে তাদের মানসিক বিকাশে বিদ্যমান অন্তরায় দূর করায় সুদূর প্রসারী ভূমিকা রাখবে। অহেতুক বইয়ের ভারি বোঝো থেকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিবে তাদের শৈশবের আনন্দ। পাঠ্য বইয়ের ভাষার প্রাঞ্জলতা তাদের শিক্ষাকে করে তুলবে সহজ, সাবলীল।


সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×