somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যাটেলাইটের মালিকানা

০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগামী বছরই দুটি স্যাটেলাইটের মালিক হচ্ছে বাংলাদেশ, একটি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ অন্যটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ন্যানো স্যাটেলাইট (অন্বেষা ৩বি)। ব্যয়বহুল কনভেনশনাল স্যাটেলাইটের তুলনায় ন্যানো-স্যাট বেশ ছোট, ওজন হয় ১-১০ কেজি এবং একে বিষুবরেখার ৫০০-১৫০০ কিলোমিটারের ভেতর স্থাপন করা যায়। কিন্তু বড় আকারের জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো (বঙ্গবন্ধু-১) ৩৬ হাজার কিলোমিটার দূরে স্থাপন করতে হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট আগামী বছর ১৬ ডিসেম্বর আকাশে উৎক্ষেপণ করা হবে। ন্যানো স্যাটেলাইট একই বছরের মে মাসে উৎক্ষেপণ করবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। দুটি স্যাটেলাইট থেকেই যোগাযোগ ও আবহাওয়া, একাডেমিক গবেষণাসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ হচ্ছে রাশিয়াসহ কয়েকটি দেশের সহযোগিতায় আর ন্যানো স্যাটেলাইট নির্মাণে সহযোগিতা দিচ্ছে জাপান। স্যাটেলাইট দুটি উৎক্ষেপণ হলে দেশে তথ্যপ্রযুক্তির যুগান্তকারী উন্নয়ন ঘটবে বলে আশা করা যাচ্ছে।বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর বাংলাদেশসহ আশপাশের বেশ কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেয়ার জন্য জিয়োসিক্রোনাস স্যাটেলাইট সিস্টেমের (৪০ টি ট্রান্সপন্ডার, ২৬ কেইউ ব্যান্ড, ১৪ সি ব্যান্ড) গ্রাউন্ড সিস্টেমসহ সব ধরনের সেবা পাওয়া যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের জন্য ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশের অরবিটাল স্পটের জন্য আন্তর্জাতিক সংস্থা ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশন্সকে দুই কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করেছে বিটিআরসি। স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে মোট ৩ হাজার কোটি টাকা লাগবে। এর মধ্যে গত বছর সরকার এই প্রকল্পের জন্য এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা দিয়েছে। দাতা সংস্থা দেবে এক হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা। এই স্যাটেলাইটের দুটি বেসস্টেশন থাকবে, বেসস্টেশন নির্মাণের কাজও অনেকদূর এগিয়েছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন হলে দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের প্রতিষ্ঠান এর সেবা পাবে। বিদেশী স্যাটেলাইটের উপর নির্ভরশীলতা থাকবে না, পাশাপাশি স্যাটেলাইটের অব্যবহৃত তরঙ্গ ভাড়া দিয়েও বিপুল বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। ব্র্যাক ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী কাফি, মাইসুন ও অন্তরা জাপানে স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের পাশাপাশি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের নির্মিত স্যাটেলাইট ২০১৭ সালের মে মাসে মহাকাশে উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি জাপানের কিউসু ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি) এবং ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বার্ডস নামক প্রজেক্টের মাধ্যমে এ ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এর নাম দেয়া হয়েছে অন্বেষা ৩বি (৩বি-বাংলাদেশ, ব্র্যাক ও বার্ডস প্রজেক্ট। দেশের জন্য ন্যানো স্যাটেলাইট খুবই লাভজনক হবে, এর মাধ্যমে দেশের আবহাওয়া পর্যবেক্ষণ, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে ব্যাপক অগ্রগতি হবে।

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×