রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে কাগজ-আতর রপ্তানিতে নতুন উদ্যোগ
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাগজ ও কাগজ জাতীয় পণ্য রপ্তানির বিপরীতে এখন থেকে ১০ শতাংশ হারে নগদ সহায়তা দিবে বাংলাদেশ সরকার। আগর ও আতর রপ্তানিতে দেয়া হবে ২০ শতাংশ হারে। জাহাজীকরণ করা পণ্য এ ভর্তুকি সুবিধার আওতায় আসবে। নিজস্ব কারখানায় উৎপাদিত কাগজ ও কাগজ জাতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে জাহাজভাড়া ব্যতীত (এফওবি) নিট মূল্যের ওপর ১০ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হবে। তবে শর্ত হচ্ছে, কাগজ ও কাগজ জাতীয় পণ্য উৎপাদনের কোন পর্যায়ে ডিউটি ড্র-ব্যাক সুবিধা নেয়া যাবে না। এছাড়া কাগজ ও কাগজ জাতীয় পণ্য রপ্তানির বিপরীতে শুল্ক বন্ড সুবিধা পেয়ে থাকলে এবং ইপিজেড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না। নিজস্ব কারখানায় উৎপাদিত আগর ও আতর রপ্তানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর ২০ শতাংশ হারে ভর্তুকি দেয়া হবে। উভয় ক্ষেত্রে রপ্তানির স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি যেমন- বিল অব লেডিং বা এয়ারওয়ে বিল, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং তালিকা, বিল অব এক্সপোর্ট ব্যাংকে দাখিল করতে হবে। ভর্তুকি দেয়ার ক্ষেত্রে কোনো ব্যাংকের বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে শাস্তি দেবে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে সরকার দেশে উৎপাদিত কাগজ ও কাগজ জাতীয় পণ্য এবং আগর ও আতর রপ্তানির বিপরীতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুন