somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিস্তা চুক্তি বাস্তবায়ন শীঘ্রই

০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবারও সন্ত্রাস প্রশ্নে ভারতের পাশে থাকবে বাংলাদেশ সরকার। এ অবস্থায় তিস্তা চুক্তি বাস্তবায়নে কোমর বেঁধে নেমেছে দিল্লি। রাজ্য সরকার তথা মমতাকে সঙ্গে রেখেই এগুতে চাইছে ভারত সরকার। বাংলাদেশও চায়, মমতার সঙ্গে সমন্বয় রেখে এগুতে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের আগে তিস্তা চুক্তি নিয়ে বার্তা দিয়েছে নয়াদিল্লি। তিস্তা চুক্তি রূপায়ণের বিষয়ে ভারত সরকার উদ্যোগী। সব পক্ষের স্বার্থ রক্ষা করে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে ভারতের ধারাবাহিক সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা সফরে যাওয়া প্রতিরক্ষামন্ত্রীকে সরকার জানিয়েছেন, সন্ত্রাস প্রশ্নে দিল্লির পাশেই থাকবে ঢাকা। ভবিষ্যতেও কৌশলগত কারনে বাংলাদেশকে পাশে পাওয়া প্রয়োজন ভারত সরকারের। তাই তিস্তা চুক্তি রূপায়ণ করতে ভারত যে কোমর বেঁধেছে, সেই বার্তা দিতে চাইছে দিল্লি। লোকসভায় ভারতের জলসম্পদ প্রতিমন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে মমতা সরকারকেও বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। নোট বাতিলসহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্র-রাজ্য যতই দ্বৈরথ চলুক না কেন, তিস্তা প্রশ্নে কিন্তু মমতার সঙ্গে সমন্বয় রেখেই এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার। মোদির সঙ্গে ঢাকা সফর এবং স্থলসীমান্ত চুক্তির সফল রূপায়ণের পরে বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব এখন অনেক নমনীয়। এ মাসের ১৫ তারিখ থেকে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ‘বিজয় দিবস’ উপলক্ষে পাঁচ দিনের বাংলাদেশ উৎসব শুরু হবে, যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার এই উৎসবের অন্যতম সহযোগী। ঢাকাও মমতার এ মনোভাবকে আশাপ্রদ বলেই মনে করছে। তিস্তা চুক্তি নিয়ে দিল্লির সঙ্গে কথা চলছে ঢাকার। কিন্তু রাজ্য সরকারের মনোভাবও এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী সম্প্রতি বিভিন্ন বিষয়ে যেভাবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করছেন, তা খুবই আশাপ্রদ।তিস্তা নিয়ে বাংলাদেশ, ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের ঐকমত্যে পৌঁছনো জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান। তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। মমতা চান উত্তরবঙ্গের জন্য পর্যাপ্ত জলের নিশ্চয়তা দিয়ে তবেই বাংলাদেশকে তিস্তার জল দিবে কেন্দ্র। তিস্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ঠ আন্তরিকতা নিয়ে কাজ করছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দীর্ঘ দিনের প্রতীক্ষিত চুক্তিটির সমাপ্তি হবে এবং বন্ধুপ্রতীম দুদেশের সম্পর্ক আরো সুদৃড় হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×