somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সক্ষমতা বাড়ছে প্রতিরক্ষা বাহিনীর

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নতুন নতুন অত্যাধুনিক সামরিক সরঞ্জামে সক্ষমতা বাড়ছে প্রতিরক্ষা বাহিনীর। ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে সেনাবাহিনীতে নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড ও ইউনিট প্রতিষ্ঠার পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম কেনা হচ্ছে। নৌ-বাহিনীতে সম্প্রতি যোগ হয়েছে চীন থেকে কেনা দুটি সাবমেরিন। অন্যদিকে বিমান বাহিনীকে আরো গতিশীল করতে ৮টি যুদ্ধ বিমান (মাল্টিরোল কমবাট এয়ারক্রাফট) কেনার পরিকল্পনা করেছে সরকার। সব মিলিয়ে দেশের প্রতিরক্ষা বাহিনীকে আরো কার্যকর ও গতিশীল করতে বর্তমান সরকার। গত ৭ বছরে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। বর্তমান সরকারের সময়ে অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল, অ্যান্টি ট্যাংক উইপন, উইপন লোকেটিং রাডার, গ্রাউন্ড সার্ভেইলেন্স রাডার, সাউন্ড রেঞ্জিং ইকুইপমেন্ট, ভূমি হতে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, আর্মার্ড রিকভারি ভেহিক্যাল, অত্যাধুনিক সেলফ প্রোপেল্ড গান সিস্টেম, সর্ট রেঞ্জ অ্যান্টি ট্যাংক গাইডেড উইপন, এন্টি ট্যাংক উইপন এবং মাল্টিপল লঞ্চড রকেট সিস্টেম কেনা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর এয়ার ডিফেন্স আর্টিলারির জন্য ভিএসহর্ড মিসাইল বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির অধীনে চীন থেকে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে উৎপাদনের বিষয়টি এবং এফএম-৯০ মডেলের এয়ার ডিফেন্স স্যাম কেনা প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের ট্যাংক এমবিটি-২০০০। চীনের তৈরি এই ট্যাংক দক্ষিণ এশিয়ার দেশসমূহে ব্যবহৃত ট্যাংকের মধ্যে অত্যাধুনিক হিসেবে বিবেচিত। এছাড়া জাতীয় দুর্যোগ মোকাবিলায় এবং বাংলাদেশের যেকোনো স্থানে অতি দ্রুততার সঙ্গে রসদ ও জনবল পরিবহনের জন্য অ্যাডহক আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহরে সংযোজিত হয়েছে ফ্রান্সের তৈরি দুটি ডফিন হেলিকপ্টার। এমআই-১৭১ হেলিকপ্টার কিনতে চুক্তিপত্র সম্পন্ন করা হয়েছে যা, এ বছরের শেষের দিকে আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহরে সংযোজিত হবে। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ নৌবাহিনীতে ৪টি ফ্রিগেট, ৪টি করভেট, ১টি হাইড্রোগ্রাফিক ভেসেল, ২টি এলপিসি, ৫টি পিসি, ২টি এলসিইউ, ২টি এলসিটি ও ১টি ফ্লিট ট্যাংকারসহ সর্বমোট প্রায় ২০টি ছোট-বড় যুদ্ধজাহাজ সংযোজিত হয়েছে। সমুদ্র এলাকায় দ্রুত নজরদারি, সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন, জরুরি সেবা ও একান্ত অর্থনৈতিক এলাকায় সার্বক্ষণিক নজরদারির লক্ষ্যে সংযোজিত হয়েছে ২টি হেলিকপ্টার এবং ২টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ)। নৌবাহিনীকে সম্প্রসারণের লক্ষ্যে নতুন ঘাঁটি হিসেবে বানৌজা নির্ভীক, নেভাল এভিয়েশন কমিশনিং করা হয়েছে। এছাড়া নৌবহরের যুদ্ধক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জাহাজে দূরপাল্লার মিসাইল ও অন্যান্য যুদ্ধাস্ত্র সংযোজন করা হয়েছে। শত্রুর বিমান ধ্বংস করার লক্ষ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল, শত্রুর জাহাজ ও সাবমেরিন ধ্বংস করার লক্ষ্যে অত্যাধুনিক টর্পেডা, শত্রুর সাবমেরিন ধ্বংস করার জন্য আধুনিক প্রযুক্তির ডেপথ চার্জ ও আরডিসি, বিভিন্ন ক্যালিবারের কামানের বিমান ও জাহাজবিধ্বংসী গোলা, সার্ভিলেন্সের জন্য রাডার ও সেনসোরস এবং মিসাইল আক্রমণ প্রতিহত করতে আধুনিক মিসাইল বিধ্বংসী চ্যাপ/ডিকই সংযোজন করা হয়েছে। দেশের প্রতিরক্ষা বাহিনীকে কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বিমানবাহিনীর আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমানবাহিনীর সাংগঠনিক ও ভৌত অবকাঠামোগত বর্ধিতকরণ, যুগোপযোগী নতুন বিমান, রাডার, সমরাস্ত্র সংযোজন এবং পুরনো সরঞ্জামাদি আয়ুষ্কাল শেষে প্রতিস্থাপনের মাধ্যমে মানবাহিনীর সুনির্দিষ্ট প্রয়োজনসমূহ মেটানোর সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×