somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রপ্তানি আয়ে প্রবৃদ্ধি

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের সার্বিক রপ্তানি আয় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪৪ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৬৭৯ কোটি ৮১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশের রপ্তানি খাত মূলত পোশাক শিল্প নির্ভর, রপ্তানিতে এই খাতের অবদান দিন দিন বাড়ছেই। প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের আয় ধারাবাহিকভাবে ভাল হওয়ার কারণেই রপ্তানি আয়ে উল্লেখ করার মতো প্রবৃদ্ধি অর্জন সম্ভব হচ্ছে। তবে রপ্তানি আয়ে প্রবৃদ্ধির অগ্রযাত্রা নিশ্চিত করণার্থে প্রচলিত বাজার ছাড়াও নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগিয়ে পোশাকের পাশাপাশি অন্য পণ্যের রপ্তানি বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে। বিগত মাসগুলোতে সরকারের গৃহিত নানা সময়োপযোগী উদ্যোগে দেশে বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতার কারণেই পোশাক খাত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তবে অতি সম্প্রতি কিছু স্বার্থান্বেষি-কুচক্রি মহল ষড়যন্ত্র ও প্ররোচণার মাধ্যমে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা ও সহিংসতার প্রসার ঘটিয়ে দেশীয় অর্থনীতির প্রাণভোমরা পোশাক খাত ধ্বংসের অপচেষ্টা লিপ্ত হয়েছিল। কিন্তু সরকারের আন্তরিকতা ও তড়িৎ সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে বিক্ষুব্ধ শ্রমিকদের আস্থা অর্জনের সাফল্যে এই ষড়যন্ত্রকে নশ্চাৎ করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, ইপিবির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, পোশাক খাতের নিট পণ্যের (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রার তুলনায় আয় দুই-ই বেড়েছে। ৬৬৫ কোটি ৬ হাজার ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬৮১ কোটি ৩৫ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ। আলোচ্য সময়ে ওভেন পণ্যেও (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৭ শতাংশ। ৭৬০ কোটি ৮৬ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ওভেন পণ্য রপ্তানি হয়েছে ৬৮৯ কোটি ৬১ লাখ ডলারের। জুলাই-অক্টোবর সময়ে বড় পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে। এই খাতে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি ২৫ লাখ ডলার, যার প্রবৃদ্ধি ১১ দশমিক ৫২ শতাংশ। চামড়া ও চামড়জাত পণ্যের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৩ শতাংশ। এ সময়ে ৬২ কোটি ৭৮ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এছাড়া মাছ রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করার মতো। এসময়ে ২৯ কোটি ১৫ লাখ ডলারের মাছ রপ্তানি হয়েছে। এতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ০৩ শতাংশ। পাশাপাশি আসবাবপত্র, হস্তশিল্প এবং রাসায়নিক পণ্য ও শুকনো খাবারের রপ্তানিও বেড়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা, গতিশীল নেতৃত্ব আর যুগোপযোগী বাণিজ্যবান্ধব নীতিমালার সুষ্ঠু সমন্বয়ে গৃহিত নানা উদ্যোগে আগামী দিনগুলিতেও রপ্তানি প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে – এটাই দেশবাসীর প্রত্যাশা। আর তাতেই নিশ্চিত হবে বাংলাদেশের সুন্দর, সমৃদ্ধ আগামী।

সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×