somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জৈব খাদ্যের উৎপাদন

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




খাদ্য নিরাপত্তার জন্য জৈব খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের কথা বিবেচনা করেই জৈব খাদ্যের উৎপাদন বাড়াতে এ খাতে ১৫ শতাংশ ভর্তুকি সহযোগিতা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কার্যালয়ে ‘অর্গানিক ফুড: নিউ ইরা অব এগ্রি-বিজনেস’ শীর্ষক এক সেমিনারে বিষয়টি নিশ্চিত করেছেন দেশের খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সেমিনারের আয়োজন করেছিল এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব এগ্রিকালচার সেক্টর। বর্তমানে বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ। জনবান্ধব সরকার তাই উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিতের সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে তৎপর হয়েছে। এ জন্যই অর্গানিক খাদ্যের উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা প্রদানের পরিকল্পনা করছে সরকার। এ দেশে আগে প্রচুর পরিমাণে অর্গানিক অর্থাৎ জৈব খাদ্য উৎপন্ন হতো। কিন্তু উৎপাদন বৃদ্ধির অজুহাতে আধুনিকতার ছোঁয়ায় কৃত্রিম রাসায়নিক সারের আগ্রাসণ ক্রমে সেই ঐতিহ্যকে পেছনে হঁটিয়ে দিয়েছে। এখন নিরাপদ খাদ্যের জন্য আবারও জৈব খাদ্যের প্রয়োজনীয়তা ক্রমশঃ বাড়ছে। তবে জৈব খাদ্যের কারণে কোনোভাবেই উৎপাদন যাতে না কমে সেদিকেও নজর বাড়াতে হবে। সরকারের সময়োপযোগী উদ্যোগের আওতায় বর্তমানে খাদ্য নিরাপত্তার জন্য ফুড সেফটি অথরিটির কার্যক্ষমতা বাড়িয়ে নিয়মিতভাবে ভেজাল বিরোধী অভিযানও পরিচালিত হচ্ছে। তবে আগামীতে ছোট-খাটো দোকান কিংবা বাজার-আড়ত পর্যায়ে নয়; উৎপাদন পর্যায়েও এই অভিযান পরিচালনার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা অনেকাংশেই বেড়েছে। তাদের কাছে এখন খাদ্যের মূল্য গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপদ খাদ্য। তাই আগামী প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশে ফুড সেফটি অথরিটির ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অর্গানিক খাদ্যের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ করতে হবে। বর্তমান সরকারের অন্যান্য অনেক সাফল্যের ধারাবাহিকতায় দেশে জৈব খাদ্যের উৎপাদন বৃদ্ধির সময়োপযোগী উদ্যোগও সফল হবে – এটাই সকলের প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×