সময় আমাদের কাছে শুধু সময়ের দাবী মাত্র।
কোন কিছুই আমাদের মনে বেশিদিন স্থান পায়না।
এইতো কিছুদিন আগে আমরা "ইভটিজিং" নামক একটা ইংরেজী শব্দকে বাংলা অভিধানে ঠাই করে দিলাম প্রবল উৎসাহে।
আচ্ছা ইভটিজিং কি বছর দুয়েক আগে ছিলনা কিংবা এখন কি ইভটিজিং একটু্ও নেই? থাকলে তা নিয়ে কথা বলতে ভুলে গেছি কেনো আমরা?
ইভটিজিং কিছুদিন আগে জাওয়ান হলো। এমনি এমনি হয়নি! ভারতে একটি মেয়ে বাসে ধর্ষিত হবার খবর পাবার পর ইভটিজিং শব্দটিই যেন আমাদের দেশে "ধর্ষণ" শব্দের জায়গা দখল করলো। প্রতিদিন ৮/১০ টা ধর্ষণের খবর এমনভাবে আসছে; মনে হচ্ছে বাংলাদেশের মত নোংরা দেশ পৃথিবীতে আর একটিও নেই!
ধর্ষণ এর সময়ও শেষ - হ্যাঁ ধর্ষক তো আর নিষ্কিয় হবেনা - তবে আমাদের সাংবাদিক ভাইগন সময় দিতে পারবেন না তাই এ বিষয়টির বহমানতা থাকলেও বাহির থেকে মনে হবে জল-হীন-নদী।
ধর্ষণের সময় ব্যাপ্তি আরেকটু বড় হতে পারতো - কিন্তু কাদের কসাই আমাদের দিলে ছোট্ দিয়েছে। আমরা এখন কসাই কাদেরেকে বিখ্যাত করবো। তবে প্রথম দিনের যে উত্তাপ ছিলো তা মনে হচ্ছে নিভু নিভু করছে। রাজনীতিযে ঢুকে গেছে! দলগুলো যেদিন পুরোদমে ঢুকে যেতে সামর্থ্য হবে তারপরদিন শাহবাগ খালি নিশ্চিত! এখন রক্তে আমাদের আগুন! সে আগুন ইভটিজারদের বালও ছিড়তে পারবে না - কারন সেতো আমার চোখের সামনে; যদি কাল এসে আমর ঘাড় মটকে দিয়ে যায়! সে ভয়ে...
ধর্ষকও রাত্রি জাগবে - জঙ্গল কিংবা খালি বাড়ি খুজবে - কিন্তু আমার সাধ্য কোথায় তাকে কিছু করার? দেশে আইন আছেনা?
আসুন একত্রিত হই - অন্য কারো জন্য নয় - আমার নিজের জন্য - দেশের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



