তারিক ভাই একজন
পাকিস্তানি ফার্মাসিস্ট,আমে
রিকাতে পরিচয়।অনেক টাকার মালিক,
কিন্তু সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগতো।
কোন বিষয়ে সিদ্ধান্ত
নিতে না পারলে বলতেন “ আব্বু কো পুছ
কে বাতায়েঙ্গে” অর্থাৎ
বাবা কে জিজ্ঞেস করে বলবো। কিন্তু
সারা রাত নানা অঙ্ক কষে হিসাব
মিলাতে না পারলে সকালে বলতেন
“আব্বু মানা কার দিয়া” । উনার
বাবা কে আমি দেখেছি কিন্তু উনার
সাথে কখনো কোন বিষয়েই তারিক
ভাই পরামর্শ করতেন না । উনার
বাবা হচ্ছেন তারিক ভাইয়ের
হৃদয়ে সৃষ্টি করা একটি কল্পিত চরিত্র
যার
মাধ্যমে তিনি সিদ্ধান্তে পৌঁছতেন।
তারিক ভাইয়ের কল্পিত বাবার
চরিত্রের মত রয়েছে আমাদের দেশের
সরকারের জন্য সংসদ এবং আদালত । কিছু
হলেই বলছে সংসদ এবং আদালত
সিদ্ধান্ত নিবে।অথচ সরকারের
ভিতরে রয়েছে ভারত সত্তা।
সে প্রতিনিয়ত সরকার কে সিদ্ধান্ত
দিচ্ছে কিন্তু আত্তরক্ষার কৌশল
হিসেবে বেছে নিয়েছে সংসদ ও
আদালত।
চরম আপত্তিকর ইসলাম বিরোধী লেখার
অপরাধে কয়েকটি ব্লগার চরম অপরাধী।
সরকার তথ্য প্রযুক্তি আইনে তাদের
বিরুদ্ধে মামলা করলেও সম্প্রতি আদালত
সরকার কে বলেছে প্রমাণ করতে “ কেন
মামলাটি অবৈধ হবে না”? এবং তিন
মাসের জন্য মামলাটি স্থগিত
করা হয়েছে।সরকারের ভারত সত্তা এ
রকম চরম ইসলাম বিরোধী ব্লগার দের
শাস্তি না দিয়ে মুক্ত করবে তারিক
ভাইয়ের বাবার চরিত্রে অবস্থানরত
আদালতের মাধ্যমে।
অথচ ৯৭ ভাগ মুসলমানদের দেশ
চলছে সিদ্ধান্তহীনতায় ভোগা এক
তারিক ভাই সম চরিত্রের শাসক দ্বারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


