দ. আফ্রিকান ষাটোর্ধ্ব প্রেসিডেন্ট জুমা ২২তম সন্তানের পিতা হচ্ছেন
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ষাটোর্ধ্ব বৃদ্ধের প্রেম অতঃপর সন্তান লাভ। এমন খবর নিঃসন্দেহে মুখরোচক আলোচনার বিষয়বস্তু হতে পারে। এমনি ঈর্ষণীয় এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। অশীতিপর এই রাষ্ট্রপ্রধান তার বাগদত্তা প্রেমিকা বঙ্গি গ্লোরিয়া এনগেমার গর্ভে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। এতে ৬৮ বছর বয়সি জুমা ২২তম সন্তানের পিতা হবেন। আগামী বছর এ সন্তান ভূমিষ্ঠ হবে বলে জানা গেছে।
এর আগে এনগেমার গর্ভজাত জুমার ঔরসে আরেকটি সন্তান জন্মলাভ করে। প্রেসিডেন্টের সাথে তার শুভ পরিণয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে এবছরের ডিসেম্বর মাসে। বিয়ের পর তিনি হবেন দক্ষিণ আফ্রিকার চার ফার্স্ট লেডির একজন।
এনগেমার গর্ভবতী হওয়ার খবরটি প্রকাশিত হল জুমার একুশতম সন্তান জন্মের একপক্ষকাল পরেই। ওই সন্তানটি জন্ম নেয় জুমার দ্বিতীয় স্ত্রীর গর্ভে। তবে তার পিতৃত্বের ব্যাপারে রসিকদের মধ্যে মৃদু বিতর্ক আছে। তাদের দাবি, এ সন্তান তার মা ও মায়ের দেহরক্ষীর রোমান্টিক সম্পর্কের ফসল। অবশ্য প্রেসিডেন্ট এমন অভিযোগ হিংসাত্মক গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এর আগে এ বছরের প্রথম দিকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পারিবারিক বন্ধুর এক কন্যার গর্ভে ২০তম সন্তান জন্ম দেয়ার পর তা অস্বীকার করেন জুমা। অবশ্য পরবর্তীতে পারিবারিক জেরার মুখে এ অবমাননাকর বিষয়টি স্বীকার করতে বাধ্য হন তিনি। সূত্র: শীর্য নিউজ
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন