ঘটনা হলঃ এক বুজুর্গ ? (রঃ) একদা রোম শহরের দিকে রাওয়ানা হলেন । পথিমধ্যে জনৈক
অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়া কাঁদিতে দেখলেন । কারণ জিজ্ঞেস করিলে বৃদ্ধ বলিল,
আমার কেউ নেই, ১২ বছর বয়স্ক এটা আমার নাতী গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইত
এবং আমার খেদমত করিত । এখন আমার কোন উপায় নাই তাই কাঁদিতেছি । তখন হুজুর
বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও । তখনই ছেলেটি উঠিয়া দাঁড়াইল । তাহাকে
জিজ্ঞাসা করা হইল কিরূপে জীবিত হইলে ? নাতি বলিল, আল্লাহর ওলী আমাকে জেন্দা
করিয়াছেন । এ খবর খাঁটি মুসলমান বাদশার কাছে পৌঁছিলে তিনি কুতুবকে ডেকে বললেনঃ
যদি আল্লাহর আদেশে জেন্দা হইতে বলিতেন । কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে
আবার কি জিজ্ঞাসা করিব- তাঁহার আন্দাজ নাই ? এই বৃদ্ধের একটি মাত্র পুত্র ছিল তাহাও
নিয়াছে । বাকী ছিল এই নাতিটি, যে গাভী পালন করিয়া কোনরূপে জিন্দেগী গুজরান করিত,
এখন এটিও নিয়া গেল । তাই আমি আল্লাহ্ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়া
আসিয়াছি...।
ঘটনা এখানেই শেষ নয়ঃ
বাদশাহ্ কুতুবকে বলিলেন, আপনি শরীয়ত মানেন কিনা ? তিনি বলিলেনঃ নিশ্চয়, শরীয়ত না
মানিলে ভীষণ কিয়ামতের দিন হুজুর ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া
যাইবেনা । বাদশা বলিলেন, আপনি শেরেক করিয়াছেন, সেই অপরাধে আপনার শরীরের সমস্ত
চামড়া খসাইয়া ফেলিতে হইবে । আল্লাহর কুতুব কথা শুনা মাত্র দুই হাতের আঙ্গুলি দ্বারা
পায়ের নীচ থেকে আরম্ভ করিয়া গায়ের সমস্ত চামড়া খসাইয়া বাদশাহর সম্মুখে ফেলিয়া জঙ্গলে
চলিয়া গেলেন । জঙ্গলে বসিয়া আল্লাহর জেকেরে মশগুল হইয়া গেলেন । ভোর বেলা সূর্যের
তাপ চর্মহীন শরীরে লাগা মাত্র কষ্ট পাইলেন এবং সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে সূর্য্য আমি
শরীয়ত মানিয়াছি, কাজেই তুমি আমাকে কষ্ট দিওনা । ইহা বলা মাত্র ঐ দেশের জন্য সূর্য্য
অন্ধকার হইয়া গেল । দেশের ভিতর একটা সোরগোল পড়িয়া গেল । বাদশাহ্ অস্থির হইয়া ঐ
হুজুরকে তালাশ করিতে লাগিলেন । বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন
এবং আরজ করিলেন হুজুর শরীয়ত জারী করিতে গিয়া আমরা কি অন্যায় করিলাম, যাহার
জন্য আমাদের এই মুসীবত আনিয়া দিয়াছেন ? হুজুর তখন সূর্য্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে
সূর্য্য তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিওনা, কিন্ত দেশবাসীকে কষ্ট দেও কেন ? ইহা বলা মাত্র
সূর্য্য আলোকিত হইয়া গেল । আল্লাহ্ পাক তাহার ওলীর শরীর ভাল করিয়া দিলেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




