-আমি রাষ্ট্রদ্রোহী, আমার ফাঁসি চাই..
-আমি তিরিশ লক্ষ ভাইয়ের রক্তের মূল্য দিতে জানিনি, আমার ফাঁসি চাই..
-আমি দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বদলে বর্তমান সময়ে মা-বোনকে সম্মান দেইনি, আমার ফাঁসি চাই..
-আমি ৯মাস রক্তে রঞ্জিত হওয়া রাজপথে কাওকে নিরাপত্তা দিতে পারিনি, আমার ফাঁসি চাই..
-আমি ২৬শে মার্চকে শুধু মার্চেই সীমাবদ্ধ রেখেছি, আমার ফাঁসি চাই..
- আমি ১৬ডিসেম্বরের বিজয়ের কথা স্মরণে রাখিনি, আমার ফাঁসি চাই..
- আমি সেই রাজাকার-দেশদ্রোহীদের বিরুদ্ধে রা উচ্চারন করতে পারিনি, আমার ফাঁসি চাই..
- স্বাধীনতার দলিল আমার পাশের দেশের জাদুঘরের শোভা বৃদ্ধি করলেও আমি তা আমার দেশে আনতে পারিনি, আমার ফাঁসি চাই..
- আমি বাংলার মুল্য দিতে পারিনি, আমার ফাঁসি চাই..
-আমি আমার দেশের সম্পদ আমার দেশে রেখে দিতে পারিনি, আমার ফাঁসি চাই..
- আমি আমার মাটিকে, পানিকে, বায়ুকে আমার বলে দাবি করতে পারিনি, আমার ফাঁসি চাই..
- আমার দেশে সন্ত্রাস রুখতে পারিনি, আমার ফাঁসি চাই..
- আমি অসাম্প্রদায়িক হইনি, আমি অতিসাম্প্রদায়িক হয়েছি, আমার ফাঁসি চাই..
.
.
সর্বোপরি, আমি আমার, আমার দেশের জনগনের, মুজিব, জিয়া, ওসমানী সহ সব মুক্তিযোদ্ধাদের ফাঁসি চাই....
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



