(দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে মডারেটর, সিনিয়র ব্লগার ও ব্লগ সংশ্লিষ্ট সকলের)
.
আগে আমার পরিচয়টা দিয়ে নেই,
ব্লগে আছি দুই সপ্তাহের কিছু বেশি, বয়স খুবই কম, নাগরিক হওয়ার যোগ্যতা পেয়েছি ৩মাস আগে, বয়সে বলেন আর অভিজ্ঞতায় বলেন সবার চেয়ে ছোট আমি।
.
একটা তাড়নায় ফেসবুক ছেড়ে ব্লগে আসা, খুব ইচ্ছা ছিল দেশের সব চিন্তাশীল মানুষদের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে দেশকে কিছু একটা দিয়ে যাব। ফেসবুকেও করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে ফেসবুকে যেমন আজাইরায় ভরে গেছে তেমনটা ব্লগ না। এখানে সব চিন্তাশীল ও দেশপ্রেমিক মানুষই আছে। কোন আবাল বা আজাইরা মানুষ এখানে নাই।
.
.
আমার ধারনা ভুল ছিল কিনা জানিনা, কিন্তু যা দেখছি এই ব্লগ সমাজে আমাকে সত্যই পীড়া দিচ্ছে প্রচন্ড।
যেভাবে একজন অন্যজনকে টিটকারি আর সমালোচনায় জর্জরিত করছেন, প্লিজ বন্ধ করুন এসব। আমরা সুস্থ মস্তিষ্কের মানুষদের ব্লগ চাই। সর্বোচ্চ গঠনমূলক সমালোচনা করুন।
প্লিজ, হাত জোড় করছি, আমরা যারা শিক্ষানবিস, আমাদের নিরুৎসাহিত করবেন না।
প্লিজ, সত্যিই আমরা খুব নিরুৎসাহিত হচ্ছি.....
.
সবার নিজের মত প্রকাশের অধিকার আছে, তার মতের বিরুদ্ধে আপনি সর্বোচ্চ তার যুক্তির মাধ্যমে সমালোচনা করতে পারেন, কটু ভাষায় না।
.
আশা করি আমাদের আবেদনে হতাশ করবেন না।
.
.
.
-ইতি
আপনাদের এক ছোট ভাই।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



