বৃদ্ধ-বৃদ্ধার প্রেম অতঃপর দোররা.......
২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজশাহীর তানোরে প্রেম করায় এক বৃদ্ধ প্রেমিক জুটিকে ২শ’ ঘা দোররা মারা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় গ্রাম্য সমাজ, পুলিশিং কমিটি ও আওয়ামী লীগ নেতাদের সালিশী বৈঠকে এ শাস্তি দেয়া হয়। এতে বৃদ্ধ ও বৃদ্ধা উভয়কে দোররা মারা ছাড়াও ১৮ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা স্থানীয় গ্রাম্য মাতবর, ওয়ার্ড পুলিশিং কমিটি এবং আওয়ামী লীগের স্থানীয় নেতারা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন।
তানোর উপজেলার সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের ৭সন্তানের জনক মোসলেমের (৭০) সাথে একই গ্রামের ৬ সন্তানের জননীর (৫৫) দীর্ঘ দিন থেকে মন দেয়া নেয়া চলছিলো। গত মঙ্গলবার তাদের আপত্তিকর অবস্থায় স্থানীয় এক মাদ্রাসার ঘরে দেখতে পায় এলাকাবাসী। এ ঘটনায় বৃদ্ধা মহিলার পক্ষ থেকে ওইদিন ধর্ষণের অভিযোগ তুলে বৃদ্ধ মোসলেমকে আসামি করে তানোর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য স্থানীয় পুলিশিং কমিটি ও আওয়ামীলীগ নেতা একরামের নেতৃত্বে থানা থেকে অভিযোগ তুলে গত
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শুকদেবপুর গ্রামে সালিশী বৈঠক বসায়। সালিশে বৃদ্ধ ও বৃদ্ধা উভয়কে ১শ করে দোররা মারা হয় ও জরিমানা করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বজলুর রশিদ বলেন, বৃদ্ধা মহিলার পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ এসেছিল। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের নেতা একরামসহ কয়েকজন ব্যক্তি বিষয়টি স্থানীয় ভাবে গ্রাম্য সালিশ বসিয়ে মিমাংশা করে দেবে বলে আমাকে অবহিত করা হয়
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন