somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ মুক্তি অবশেষে.....

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনকাল বড্ড ভালো কাটছে ।লংগদু নামক বান্দরবানের এই প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ আবহাওয়া আমার প্রায় বুড়ো শরীর চাঙা করে দিয়েছে ।সকালে উপজাতি বাচ্চাদের দলবেধেঁ স্কুলে যাওয়া দেখে সকাল শুরু হয় আমার ।রাজউকের এক পদস্থ কর্মকর্তা ছিলাম ।কি করে এখানে এলাম?
সে এক লম্বা কাহিনী ।অফিসের কাজের চাপে ব্যস্থ থাকতাম সারাদিন আর রাতের প্রায় বেশ কিছু অংশ ।হাইক্লাস লোকদের সাথে সস্ত্রীক পার্টিতে যেতাম ।অথচ আমার যেটুকু বিত্ত থাকার কথা ছিল তা আমার ছিলনা ।কারন আমি ঘুষকে ঘৃনা করি ।নারীজাতির ওপরে ওঠার প্রাকৃতিক লোভ বাধ্য করে আমার স্ত্রীকে আমার বিত্তবান কলিগদের বিছানায় যেতে ।কাজের হাসফাঁসে হয়তো আমি খেয়ালই করতাম না বিছানায় বউয়ের উপস্থিতি ।হয়তো তখন দুই উরুর মাঝে কোলবালিশই হত আমার শেষ সম্বল ।কিন্তু যেদিন মাতাল অবস্থায় ছেড়াখোড়াঁ শাড়িতে আমার বউকে বাড়িতে ড্রপ করে দিতে এলো অফিসেরই এক জুনিয়র তখনই আমার চেতনা হলো ।কিচ্ছু বললাম না ।
আমার মেয়ে শিপ্রা ।ছোটবেলায় কি সুন্দর টুকটুক করে বেনি দুলিয়ে স্কুলে যেত ।আমার কোলে বসে ছড়া শোনাতো ।সেও নাকি এখন ইয়াবা খেয়ে টাল হয়ে থাকে বন্ধুদের সাথে ।মেয়ের এমন বখে যাওয়াতেও আমি নিশ্চুপ রইলাম ।
ছোট ছেলে শিহাব ।আদরের খনি চাদেঁর টুকরা মনি ।আমার কোলে উঠলেই হিসু করে দিতো ।এখন নিয়মিত আমার পকেট কাটে। টাকা নেয়ার সময় ধরে ফেলেছিলাম ।রক্তচক্ষু মেলে যেভাবে তাকালো তাতে আমার জান উড়ে গেলো ।কোন টেরোরিস্ট গ্রুপে নাকি জয়েন করেছে ।পুলিশ এসে সেদিন রেইড মেরে পাইপগান ,রামদা ,দেশি পিস্তল উদ্ধার করলো তার রুম থেকে আমার বাসায় ।মোটা টাকায় তাকে ছাড়িয়ে আনলাম ।কোন উচ্চবাচ্য করলাম না এটা নিয়ে ।
সব কিছু ঠিকই চলছিল (মনে হয়! ) ।সমস্যা হলো সেদিন থেকে যেদিন আমার স্ত্রী একটা চিনামাটির বাটি ছুড়েঁ আমার মাথা ফাটালো ঘুষ না খাবার অপরাধে ।আমার মত আকাইম্যা মিনসে নাকি আর হয়না ।তাকে বিএমডব্লিউতে চড়াতে পারিনা,র্যাডিসনে লাল পানি খাওয়াতে পারিনা ব্লা ব্লা ।চুপচাপ খাওয়ার টেবিল থেকে উঠে চলে গেলাম ।
পরেরদিন সন্ধ্যেয় শিপ্রা এসে শাসিয়ে গেল দুইদিনের মধ্যে তার ইয়াবা কেনার জন্য তিরিশ হাজার টাকা না দিলে সে এক বস্তির রংবাজের সাথে পালিয়ে যাবে ।আমার ফ্যামিলি স্ট্যাটাস নিয়েও ভাবতে বললো ।
ছেলেটা তেমন কিছু চায়না মুখ ফুটে ।আমার অফিসিয়াল পাওয়ার খাটিয়ে তার অবৈধ জিনিসপাতিগুলোর লাইসেন্স করে দিতে বললো ।নাহলে আমার কি হবে তাও গুছিয়ে বললো । আপনজনদের এহেন কান্ড দেখে বিপর্যস্ত আমি ঠিক করে ফেললাম আপন সিদ্ধান্ত ।
.
.
.
.
.
.
.
.
.
তারপরের রাতে কলাবাগান থেকে শ্যামলীর বাস কাউন্টার থেকে টিকেট কেটে সোজা বান্দরবান চলে এলাম পালিয়ে সবার অগোচরে :D
(খুন টুন করতে ইচ্ছা করছিল না) :P:P
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×