somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় নির্বাচনী রাজনীতি ২০১৩

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুজরাট ও হিমাচলের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে
২০১২ শুরু হয়েছিল পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের পর্ব দিয়ে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাঞ্চল, গোয়া ও মণিপুরের নির্বাচনের মধ্য দিয়ে শুরু হওয়া বছরটি শেষ হল গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনের মধ্য দিয়ে। এই সাতটি রাজ্যের মধ্যে চারটিতে ক্ষমতার পরিবর্তন হয়েছে। উত্তরপ্রদেশ বহুজন সমাজবাদী পার্টির হাত থেকে সমাজবাদী পার্টির হাতে গেছে, উত্তরাঞ্চল এবং হিমাচল বিজেপির হাত থেকে গেছে কংগ্রেসের হাতে, অন্যদিকে প্রথমবারের জন্য বিজেপি গোয়ায় একক শক্তিতে ক্ষমতায় এসেছে। অন্য তিনটি রাজ্যে শাসক দল ক্ষমতা ধরে রেখেছে। এর মধ্যে গুজরাটে বিজেপি এবং মণিপুরে কংগ্রেসের জয় প্রত্যাশিতই ছিল, তবে পাঞ্জাবে শিরোমণি আকালি দল বিজেপি জোটের জয় খানিকটা চমক হিসেবেই এসেছে। কংগ্রেস বিজেপির দ্বৈরথের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরূত্বপূর্ণ ছিল উত্তরপ্রদেশ ও গুজরাটের নির্বাচন। উত্তরপ্রদেশে অবশ্য কংগ্রেস, বিজেপি - শাসক শ্রেণির প্রধান দুই দলের কারোরই জেতার কোনও প্রশ্ন ছিল না, কেবল দেখার ছিল তারা তাদের হারানো জমির কতটা পুনরুদ্ধার করতে পারে। ফলাফল এটাই দেখাল যে জমি পুনরুদ্ধার দূর অস্ত, তারা অনেক জমি নতুন করে হারিয়েছে। উত্তরপ্রদেশের চতুষ্কৌণিক যুদ্ধ এখন দ্বিমেরু যুদ্ধে পরিণত হয়েছে। ২০০৭ এ বহুজন সমাজবাদী পার্টি যদি রেকর্ড ভোটে জিতে থাকে, তো এবার পালা সমাজবাদী পার্টির।
গুজরাটে নরেন্দ্র মোদীর জয় প্রত্যাশিতই ছিল। ২০০২ এবং ২০০৭ এ নির্বাচনী ভবিষ্যৎ বক্তাদের মিথ্যা প্রমাণ করে মোদীর বিরাট জয়ের পর এবার সবাই আগেভাগেই তার বিরাট জয়ের সম্ভাবনাকে তুলে ধরেছিল। আগের বারের তুলনায় দুটি আসন কম পেয়ে বিজেপি এবার ১১৭ টি আসন পেয়েছে। অনেক পেছনে থেকেছে গতবারের তুলনায় দুটি আসন বেশি পেয়ে ৬১ তে পৌঁছানো কংগ্রেস। এই নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল এর নবনির্মিত গুজরাট পরিবর্তন পার্টি মাত্র তিনটি আসন জিতলেও অন্তত এক ডজন আসনে ভোট কেটে বিজেপির পরাজয় ঘটিয়েছে। অন্যদিকে হিমাচল লোকহিত পার্টির তরফে দাঁড়ানো বিজেপি বিক্ষুব্ধরাও হিমাচলে বিজেপির পরাজয়ের কারণ হয়েছেন।
মোদীর আক্রমণাত্মক সাম্প্রদায়িকতা, কর্পোরেটবান্ধব অর্থনীতি এবং গুজরাটি অস্মিতার মিলিত প্যাকেজের যে মিশ্রণ গুজরাটের নির্দিষ্ট রাজনৈতিক বাস্তবতায় অনায়াস জয় পেয়েছে, তাকেই অনেকে এবার ভারতব্যাপী মডেল করে তোলার কথা বলছেন। তাদের আশা এবার মোদীর বিজয়রথ আমেদাবাদ পেরিয়ে দিল্লির দিকে ছুটবে। কিন্তু হিমাচল নির্বাচনের ফলাফল তাতে অনেকটাই জল ঢেলে দিয়েছে। দুর্নীতি বিদীর্ণ হিমাচলে জর্জরিত বিজেপিকে বাঁচাতে মোদীর প্রচার এখানে তেমন কোন কাজেই আসে নি। স্থিতাবস্থা বা পেছনের দিকে চলতে থাকা বিজেপিকে মোদী কতটা চাঙ্গা করার ক্ষমতা রাখেন হিমাচলের নির্বাচনে তার প্রমাণ রইলো।
তবে মোদী অনুগামীদের মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার স্বপ্নে কোনও বিরাম নেই। মুকেশ আম্বানী তাঁর বাবা ধীরুভাই আম্বানীর একটি উক্তিকে সামনে এনেছেন, যিনি বলেছিলেন, ‘মোদী লম্বা দৌড়ের ঘোড়া’। মোদী নিজেও তাঁর প্রধানমন্ত্রী হবার স্বপ্নকে লুকিয়ে রাখতে চান না। প্রসঙ্গত উল্লেখ্য গুজরাট নির্বাচনে বিজয়ের পর গুজরাটীর বদলে হিন্দিতে দেওয়া তাঁর ভাষণে তিনি জানিয়েছেন, শুধু গুজরাটীদের জন্য নয়, উন্নয়নকামী সব ভারতীয়দের জন্যই তাঁর এই বার্তা। এন ডি এ র মধ্যে থাকা সংযুক্ত জনতা দলের মত কেউ কেউ হয়ত মোদীর প্রধানমন্ত্রীত্বকে মেনে নিতে পারবে না, কিন্তু প্রধানমন্ত্রীত্বের লম্বা দৌড়ের পথে পুরোনো কোনও কোনও সাথীর বিদায় আর নতুন সাথীর সংযোজন বিশেষ বিষ্ময়ের ব্যাপার নয়। অনেকেই অবশ্য মনে করছেন এন ডি এ-র সঙ্গীরা নন, বরং বিজেপি নেতৃত্বের একাংশই কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে মোদীকে মেনে নিতে প্রস্তুত নন। তবে জনগণই শেষপর্যন্ত প্রধানমন্ত্রীত্বের পথে মোদীর স্বপ্নদৌড় থামাতে পারেন। ২০১৩ সাল জুড়ে কর্পোরেট লুঠের বিরুদ্ধে আন্দোলন যত তীব্র হবে, গণতান্ত্রিক অধিকারের দাবিতে জনগণ যত তীব্রভাবে পথে নেমে আন্দোলন করবেন, বিজেপির ক্ষমতায় আসা ও মোদীর প্রধানমন্ত্রীত্বের মারাত্মক স্বপ্ন ততই ক্ষীণ হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×