পৃথিবীর অধকাংশ পুরুষের জন্যই আমার ভিষন মায়া হয়।
কি???
প্রশ্ন জাগছে মনে তাইনা???
সৈকত ভাই আপনিও তো পুরুষ তাহলে কি????
হুম্মম আমার নিজের উপরও নিজের মায়া হয়।
অবশ্য এই মায়া জন্মানোর একটা কারন আছে আর সেই কারনটা হচ্ছেঃ প্রেম ভালোবাসা।
কেউ বিয়ের আগে ভালোবাসা করে আর কেউ বিয়ের পরে ভালোবাসা করতে চায়।
দুটি ক্ষেত্রেই ছেলেরা/পুরুষরা হয়ে যায় গিনিপিগ।
যাইহোক এই টোটাল ব্যাপারটা কে আরো ভালো ভাবে উপলব্ধি করলাম গতকাল আমার এখানে এক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে।
আমাদের কথোপকথনঃ
আমিঃ ভাই কি ব্যাপার মন খারাপ কেন?
অপর ব্যাক্তিঃনা ভাই এমনিতেই।
-কিছু তো একটা ঘটেছে!ভাবীর সাথে ঝগড়া হয়েছে কি??
- না রে ভাই।তবে একটা কথা কি ভাই মাকে কতবার বললাম মা আমি এখন বিয়ে থা করবো না।মা শুনলো না আমার কথা।
-হুম্মম্ম বুঝেছি, তো এখন সমস্যা কি?
-ভাই ইদানিং আমার সাথে ওর প্রায় রোজই ঝগড়া বাধে,দু'একটা কথা বলার পরই ওর সাথে ঝগড়া বেধে যায়। (নোট দিচ পয়েন্ট)
-মারাত্মক সিচুয়েশন, তারপর :O
-প্রায় সময় ও আমাকে জিজ্ঞেস করে আমি আসলে ওকে সত্যিই ভালোবাসি কিনা!!!! (নোট দিচ পয়েন্ট)
♣
→নোটেড ফার্স্ট পয়েন্টঃ
ঐসকল স্ত্রীরা বা প্রেমিকারা যদি দেখতো এই দূর প্রবাসে এক একটা প্রবাসী কতটা যন্ত্রনা সহ্য করে এক একটা দিন পার করে আর দিন শেষে যখন প্রিয় জনের কাছে যায় একটু আশ্রয় খুজতে তখন যদি সেই প্রিয়জনেরা নানাবিদ কটু কথায় সারাদিনের বিসিয়ে থাকা মন আরো বিসিয়ে দেন তখন তাদের যে কি অবস্থা হয়, তবে আপনারা চিৎকার করে তো কাদতেনই সাথে গড়িয়ে গড়িয়ে মাটি আর মাথা চাপড়ে কাদতেন আর শপথ করতেন যে আপনাদের এই প্রিয় মানুষটার সাথে কখনোই ঝগড়া করবেন না বলে।
→নোটেড সেকেন্ড পয়েন্টঃ
আপনারা কত সহজে ঐ মানুষটাকে প্রশ্ন করে ফেলতে পারেনঃআচ্ছা তুমি আমায় সত্যিই ভালোবাসো তো???
প্রশ্নটি করার আগে একটিবারও ভেবে দেখেন না আপনার করা এই প্রশ্ন লোকটার কোথায় গিয়ে আঘাত করবে!!!!
একবারও কি আপনাদের বিবেকে কামড় দিয়ে আপনাকে জিজ্ঞেস করেনা???
এই মানুষটা যে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জিত টাকা আপনার পেছনে উজাড় করছে কোন স্বার্থে কিসের লাভে?
সারাটাদিন পরিশ্রম করে এসে যে আপনার সাথে মিষ্টি কথা বলে আপনাদের সুখে রাখা নিরলস চেষ্টা করে যাচ্ছে কিসের আশায়??
এই মানুষটার একটা ঘন্টার করা পরিশ্রম করে দেখুন তবে বুঝবেন কষ্ট কাকে বলে আর ভালোবাসা/সুখ কাকে বলে।
♣
আমি আমার সাথের ভাইটিকে বললামঃ
-আপনি কিছু বললেন না??
-ভাইরে আমি বললে আমাকে উত্তর দেয়ঃ আমি নাকি স্ত্রীর প্রতি জাস্ট দায়িত্ব পালন করছি।
★
আজিব লাগে রে হে নারী কূল বড্ড আজিব লাগে।
দায়িত্ব কাকে বলে বোঝ তোমরা???
আর ভালোবাসা কাকে বলে তাও কি বোঝ তোমরা???
সপ্তাহে বা দশ দিনে মেয়েটার সাথে একবার ৫/১০মিনিট কথা বললে,মাস শেষে ভরন পোষনের খরচ ১০/১৫ হাজার টাকা পাঠাই দিলেই কি দায়িত্ব শেষ হয়ে যায় না???
কি দরকার এক্সট্রা কেয়ার করার?
দিনের মধ্যে কাজের ফাকে সুযোগ পেলেই তাকে স্বরন করার??
আর যদি করেই তবে তা কি ভালোবাসা থেকেই করা হয় না???
★★★
প্রশ্ন থাকলো সকল নারী ও পুরুষ সবার কাছে.......??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



