somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবং আমি...... (১ম)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানিং বারান্দায় যেতে আমার একধমই ভালো লাগেনা।
আগে আমার অলস সময়ের প্রায় বলতে গেলে পুরোটাই এই বারান্দায় কাটতো কিন্তু এখন....

আমার বারান্দাটির পাশেই একটি ৫তলা ভবন আছে।
ঐ ভবনের ৩তলার আমাদের পাশের ফ্ল্যাটটি প্রায় দীর্ঘদিন যাবত খালিই পড়ে আছে।
গত কিছুদিন আগে ঐ ফ্ল্যাটটিতে একটি ফ্যামিলি ভাড়া নিতে আসে।
ঐ ফ্যামিলির সাথে একটি মেয়েও আছে।
সেই মেয়েটি ইদানিং এপাশের এই বারান্দায় আসা শুরু করেছে রোজ।

তাতে অবশ্য আমার কোন সমস্যা নাই কিন্তু সমস্যাটা হচ্ছে মেয়েটার আমার দিকে তাকিয়ে থাকা।

মেয়েটির তাকিয়ে থাকার মাঝে কিছু একটা আছে যা আমি মেয়েটির দিকে না তাকিয়েও বুঝতে পারি।

যাইহোক আমি বারান্দায় যাওয়া অনেকাংশে কমিয়ে দিয়েছি,

আজ হঠাৎ বারান্দায় যেতে ইচ্ছে করলো।
গিয়ে আমার চেয়ারে বসলাম এবং যথারিতি একটা বই খুলে পড়তে শুরু করলাম।

বুদ্ধদেব গুহ'র কোয়েলের কাছে বইটা অসাধারন লাগছিলো।

হঠাৎ "এই যে" কথাটা শুনে চমকে উঠে তাকালাম পাশে মনে হলো যেন একেবারে আমার মুখের সামনে মুখটি।
বারান্দা দুটি পাশাপাশি হওয়াতে একধম সামনা সামনি বসে বা দাড়িয়ে কথা বলা যায়।

মেয়েটির মুখটার দিকে তাকিয়েই আমি অবাক হলাম।
কাগজের মত সুন্দর কোন স্পট নেই মুখে।

-শুনছেন???

আমি চমকে উঠলাম আবার ধ্যান ভাঙ্গার মত জেগে উঠে বললামঃ

-না.... ও নাহ...... হুম্ম বলুন।

মেয়েটি হেসে উঠলো।
হয়ত আমার কথার ধরন দেখে হাসলো।আচ্ছা আমার কথার স্টাইলটা কি হাস্যকর?
কি জানি ওটা আমার জানার দরকার নাই।আমি এমনই আর এমনই থাকতে চাই।হেসে উঠলাম ভেতরে ভেতরে কারন মেয়েটির হাসি খুবই সুন্দর।

আচ্ছা মেয়েরা কখন একটি ছেলের কার্যকলাপে হাসে??
যদি ছেলেটিকে মেয়েটির কোন কারনে জোকার মনে হয় আর যদি ছেলেটির কোন কিছু মেয়েটির ভালো লেগে যায়।

-কি ভাবছেন?

-উম্ম হুম্মম নাহ কিছু না তো :-)

-বই পড়ছিলেন বুঝি??

-হুম্মম।

-আপনি কি সব সময় বই পড়েন??

-না আসলে অবসর সময়ে বই পড়াটা আমার অভ্যাস।

-ওউ।
এখন কি বই পড়ছিলেন?

-ঐ তো ঐ যে বুদ্ধদেব গুহ স্যার এর "কোয়েলের কাছে"

-ওয়াও তাই নাকি??

-হুম্মম আচ্ছা ওয়াও কেন?

মেয়েটি আবার মুচকি হাসলো।
উফফফফ মেয়েটিকে হাসলে কি সুন্দর যে লাগে তা বলে বোঝানো যাবে না।

-এই বইটা তো দুই পর্বের তাই না??

-হুম্ম।

-আপনার কাছে কি দ্বিতীয় খন্ডটা আছে?

-হ্যাঁ আমি দ্বিতীয় খন্ডটাই পড়ছিলাম।

-আমি প্রথম খন্ড পড়েছিলাম দ্বিতীয় খন্ডটা পাইনাই।

-কি অদ্ভুত আমি প্রথম খন্ড পাইনাই তাই দ্বিতীয় খন্ড পড়ছি।

-ওহহ আচ্ছা তাহলে তো ভালোই।আমার থেকে আপনি নিয়ে পড়লেন আর আপনার থেকে আমি।

-হুম্মম আচ্ছা।

বাসার ভেতর থেকে মেয়েটির ডাক পড়লো।

মেয়েটি দ্রুত আমাকে আচ্ছা আমি যাই বলে চলে গেলো বাসার ভেতরে।

আমি কিছুক্ষন স্তব্ধ হয়ে ছিলাম।
তারপর আবার বই পড়ায় মনযোগ দিলাম।

একটু পর মেয়েটি আবার দৌড়ে এসে আমাকে বললোঃ

-এই যে শুনছেন??

আমি বই বন্ধ করে মেয়েটির দিকে তাকিয়ে বললামঃ

-হুম্মম বলুন..

-আপনাকে আজ কয়েকটা প্রশ্ন করার ছিলো তা তো আর হলো না কাল আপনি কি বারান্দায় আসবেন??
প্লিজ আসিয়েন...

কথা গুলো বলে মেয়েটি একটি দম নিলো অতঃপর আমার উত্তরের অপেক্ষা না করেই আবার বাসার ভেতর চলে গেলো....

(চলবে....)

(গল্পটি অনেকটা উপন্যাসের মত হবে মানে কত পর্বে শেষ করতে পারবো নিজেও বলতে পারছি না ধৈর্য্য হারাবেন না আশা রাখি।
এই প্রথম একটা পুর্নাঙ্গ গল্প লেখায় হাত দিয়েছি।)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×