আরো একটা বসন্ত
কেটে গেলো
আরো কিছু
রোদেলা ক্ষণ
নীতুহীন
শুণ্য জীবন
তবু কেন
এত আয়োজন ?
নীতু নেই তাই
ভ্যালেন্টাইনের মত
ভালবাসা যায়না
তার শুণ্যস্থানটায় যেন
আর কাউকে
ঠিক মানায়না ।
হয়তো তার প্রতি
অভিযোগ ছিল
ছিল অভিমান
ভালবাসাটাও ছিল তবু
পাহাড়সমান ।
কত কেউ এসে
গেছে এ বুকে আলোড়ণ তুলে
কিন্তু সুনামি একবারই হয়েছিল
সেই সময়টাই হয়তো
শ্রেষ্ঠ ছিল ।
দূর্বাঘাস যেমন
আকাশের বিশালতা ছেড়ে
বাতাসকে বিমুখ করে
মাটিতে মিশে
আমিও শুধু তোমাতেই মিশি
বাকী সব ছুড়ে ফেলে
পদাঘাতে পিষি ।
কী সব দিন ছিল
আহাঃ
ক্লান্তিহীন পথচলা একসাথে
কনিষ্ঠ অঙ্গুলীর এতটুকু ছোয়া পেতে
কত অভিনয়
কত অকারন লাজ ভয় ।
কতদিন দেখিনা তাকে
হয়তো হারিয়ে গেছে
জীবনেরই বাকে ।
আজো যখন
স্তিমিত সূর্যের মতন
বিবর্ণ এ মন
তেজোদীপ্ত সেই মুখটি
শুধুই করে বিচরণ ।
একাকী থাকার
অভ্যস্ত জীবনে
কিছু সুখস্মৃতি
থাকে সঙ্গোপনে
হৃদয় এর একান্ত গহীনে ।
নীতুকে ভালবাসি
তাকে ভালবাসা
ছয় দেয়ালের বদ্ধ ঘরে
নেইতো কারো যাওয়া আসা
শুধুই আমি ছন্নছাড়া ।
তবু আমি বাঁচতে চাই
দুঃখের অমানিশা কাটা
মুক্ত আকাশ চাই
পিদিমের চঞ্চলতা চাই
খোলা হাওয়ায় কৃষ্ণচূড়ার
আগুন লাল উদ্দীপনা চাই ।
আমি বাঁচতে চাই
বেঁচে থাকার মত
হোক না নীতু
কিছুটা আশাহত ।
আজ বড় অহিংস আমি
তবু নিজের ভিতর
থাকা অন্তর্যামী
করে পাগলামী ।
(ছবি সংগৃহীত)
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।