কবিতা খুজি
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা তোমায় খুজছি আমি
ভীষণ নীরবতায়
উড়িয়ে দেয়া পেজোতুলো
উদাস বনের হাওয়ায় ।
ইলশেগুড়ি
বৃষ্টিচুরি
কোথায় তোমার
বসতবাড়ি ?
রোদের ভাজে
সুযোগ বুঝে
এলোমেঘ নেয়
তোমায় খুজে ।
নাকি তুমি
যুগ ফেরারী
তোমার সাথে
তাইতো আড়ি ।
আমার জীবন
করিয়া হরণ
নিজেরই তৃণ
করেছ রোপণ ।
ঝলসে হৃদয়
হচ্ছে বুড়ি
চলে এসো আজ
তাড়াতাড়ি ।
নির্ঘুম কত
বেদনাহত
রাত্রি পালায়
প্রতিনিয়ত ।
একি অনুভূতি
প্রকাশের রীতি
কষ্ট যেন আজ
জীবনের সাথী ।
তবু বল
আসবে কবে ?
ঝরে যাওয়া
কলমের নিভে ।
আমার প্রিয়ার
উপমা হয়ে
সুপ্ত কথা
ব্যাক্ত হয়ে ।
সবাই না হয়
বলুক পাগল
তবু তোমার জন্য
ক'ফোটা জল ।
রণ্ধ্রে রণ্ধ্রে
তোমার ছন্দে
সব পিছুটান
ছাড়ি আনন্দে ।
হয়তো পাবনা
বলার মত
একটা জীবন
সুখ আহিত ।
তবু আমি
তাতেই খুশি
থাক যদি
আমার পাশে ।
কবিতা
আঁক জীবনের ছবিটা
বিবর্ণ হয়ে যে তা
বড় সাদামাটা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন