জীবনের মানে
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তবে কি ভুল করে
আবারো হিমঘরে
জমবে ভালবাসা ?
সহস্র প্রতিঘাতে
সর্বনাশা সে রাতে
স্তব্ধ মুখের ভাষা ।
যণ্ত্রনারা জড়িয়ে ধরে
কল্পনারা কুকড়ে মরে
প্রতিটি দিন, প্রতি ক্ষণ
চারিদিকে শুনি শুধু
কষ্টের সম্ভাষণ ।
নিরুপায় ছন্দেরা
প্রবন্ধ হয়
এলোমেলো জোছনায়
গা ভেজায় ।
তুষারের নীরবতা
গৎবাধা পথচলা
নিশ্চুপ হেটে চলে
লিখে রাখা কবিতারা ।
স্রোতহীন জলে
এলোমেলো ভেসে চলে
বড়চোখা মাছেরা
কিসের এত তাড়া ?
যেন বহুকাল নিজ গৃহে
হয়নিকো ফেরা ।
কখনো যাপিত
জীবনের মত
যদি সুখগুলো হত
বেদনাহত ।
এমনি করে
বছর ঘুরে
আবার যদি
এসেই পড়ে
রেখো বুনে
মনের কোনে
তারে তুমি
সঙ্গোপনে ।
এইতো জীবন
জীবনের মানে
খুজব বল আর
কিসের টানে ?
না পেয়ে হারাই
হারিয়ে কুড়াই
তবু জীবনের
মানে খুজে যাই ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন