নীতুকথন-১০
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীতু
তোমাকে নিয়ে আর
কিছুই লিখবনা
কোন এক নির্ঘুম রাতে
চোখের জল নিয়ে হাতে
এই করেছিলাম পণ ।
ছিল না বরোয়ারী আয়োজন ।
কোন এপিটাফ
হয়নিকো রচিত
শুধুমাত্র বিচ্ছিন্নতার দেয়ালে খচিত
তোমার বিমূর্ত অবয়ব
তাই নিয়ে
কত কবিতা হয়েছিল লিখা
গনিতের খাতাভরা
ছিল কাব্যের আকাজোকা
সরল অংকেরা
হয়ে উঠেছিল দূর্বোধ্য
শত চেষ্টায়ও মিলানোর
হয়নিকো সাধ্য ।
তবু তুমিই
ছিলে আরাধ্য
বৃত্ত যেমন
অনেকটা পথ ঘুরে
সেই সীমাতেই আবদ্ধ ।
তবু কী সম্মোহনে
আবারো দূরালাপনে
তোমাকে চাই
আমাকে দেয়ার মত নাকি
কোন সময় নাই ।
ওপাশের যণ্ত্রকন্ঠ শোনায়
তোমার ব্যস্ততা
তুমি কি আসলেই বাধ্য ছিলে
নাকি সবি তোমার প্রগলভতা ।
আমি ?
কী আর করব পাগলামি?
পুরোপুরি নিঃশব্দ
এক মানুষ
ছিলনা কোন অনুভূতি
বাস্তবতাবোধ
যতটুকু ভালবাসা ছিল
সব হয়েছিল ক্রোধ ।
নীতু
আজ আমি বড় ভীতু
তোমার জন্য
তোমাকে নিয়ে লেখা
কবিতার জন্য
পারছিনা হতে
অতটা বন্য
জীবন না হয়
থাকুক শুন্য ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন