রুবাইয়্যাত
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রুবাইয়্যাত
মনে পড়ে সেই অপরাহ্ন ?
নিস্তেজ আলো মাখানো
জঘণ্য গুমোট পরিবেশে
হঠাৎ লু হাওয়া এসে
হামলে পড়েছিল
তোমার অ্যাসাইনমেন্টের খাতায় ।
উত্তুরে লাগোয়া বারান্দায়
যতদূর চোখ যায়
স্থির হয়ে ছিল
তোমার খাতার পাতায় ।
নিশ্চুপ তুমি দেখছিলে
একমনে কী ভাবছিলে ?
লজ্জা নাকি ভয়ে বল
এমন করে কাপছিলে ?
দখিণমুখী জানলার
ঠিক বিপরীতে ছিলাম আমি
কি জানি কি
খেলছিল অন্তর্যামী ?
এলোমেলো পাতাগুলো
তোমার হাতে
জড়ো করে দিতেই
ধণ্যবাদ
সাথে পরিচয়
নাম নাকি রুবাইয়্যাত !
রুবা বলে ডাকতে
অনুমতি নিয়ে
তারপর থেকে
কতটা বছর ?
কত নামেই না
কেটেছ আচড় ?
শুভর মা
দিবার দাদিমা
কত শত তুমি
নিলে উপমা ?
জীবন বাকের
শেষে এসে
এত নামের
ভীড়ে মিশে
হারিয়ে গেছ তুমি
তুমিত্ব তোমার ।
তবু রুবা তুমি
আছ তেমনি
যেমনি ছিলে আমার ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন