somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

#:-S গ্রাফাইট থেকে গ্রাফিন:-*;);) মানুষ থেকে কি:-/

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদার্থবিজ্ঞানে এইবার নোবেল পাইছেন দুই রাশান প্রফেসর সাব। তাঁরা গ্রাফাইট থেকে গ্রাফিন তৈরি করছেন।আপনারা জানেন যে গ্রাফাইট হইল carbon এর একটা রূপভেদ। আর গ্রাফাইটরে মডিফাই কইরা গ্রাফিন তৈরি করা হইছে।গ্রাফাইট তো আমরা সবাই চিনি,এইটা পেনসিলের আগাতে থাকে একথা সবাই জানে।তো গ্রাফাইট কেমনে গ্রাফিন হইল সেইটা আমি এখনো জানার চেষ্টা করি নাই, তবে করব। এই পুষ্টে আমি আসলে গ্রাফিন নিয়া scientific আলাপ করতে আসি নাই,আসছি গ্রাফিনের লগে কিসু জিন্দেগির বাস্তব বিষয়ের মিল-অমিল খুঁজতে। তয় চলেন দেখি কি পাই।


১~গ্রাফিন হইল সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহি ।এটা অবিশ্বাস্য দ্রুততায় কারেন্ট পরিবহন করতে পারে। আমরা মানুষ গুলা এমন হইলে কেমন হইত!! মানুষের ভালো গুনগুলা যদি সবার মধ্যে এভাবে পরিবাহিত হইতে পারত।এদেশের রাজনীতিবিদ গুলার এ বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি দরকার, তাগো মধ্যে সুকুমারবৃত্তির বড়ই অভাব।


২~তাড়াতাড়ি তাপ ছাড়ার জন্য গ্রাফিনের জুড়ি নাই,মানে এটার তাপ পরিবাহিতা অনেক বেশি।যতই গরম হোক,তাপ ছাইড়া ঠান্ডা হইতে সময় কম নেয়। আমাগো রাজনীতিবিদ গুলা এমন হইলে অনেক ভালো হইত। তেনারা সমালোচনা শুইনা মাথা গরম কইরা গায়ে জ্বর তুইলা ফেলেন। কোথায় কি বলেন কোনো হুঁশ থাকে না। ঊনারা মাথার গরম যত তাড়াতাড়ি দূর করতে পারেন ততই সবার জইন্য মঙ্গল।


৩~ আবার ধরেন গ্রাফিনের অণু অনেক ছোট,খুবই স্বচ্ছ আর একই সঙ্গে এর কাঠামো খুব শক্তিশালী। আমাগো মহামাইন্য এম.পি গুলা যদি এমন হইত। তারা যদি নিজেদের এত ক্ষমতাশালী মনে না করত, সাদা মনের মানুষ হইত, আর জনগণরে দেয়া ওয়াদা পূরণ করতে বলিষ্ঠ পদক্ষেপ নিত তাইলে দেশের এ দূরবস্থা হ্য় না। তবে নিজের আখের গোছাইতে তারা সিদ্ধহস্ত।

........এমনি আরও কিছু মিল-গরমিল পাইবেন, আমি টাইমের অভাবে আর লিখতে পাইরলাম না।

পুনশ্চ:
এদেশের রাজনীতির করুণ অবস্থা দেখে এমন উদ্ভট চিন্তা আমার মাথায় আসলো,তাই এ লেখা।হয়তোবা অপ্রাসঙ্গিক তবুও এসব আমাকে ভাবায়। দেশের শাসকগোষ্ঠী কোন অন্ধকারের তলানিতে আমাদের নামিয়ে দিচ্ছে তা ভাবলে দিশেহারা লাগে।এত ভাবার সময় কই। কিন্তু তবুও ভাবতে হয়।এদেশ যে আমার, আমার মায়ের...
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×