সামুতে এতদিন শুধু ঘুরাঘুরি করেছি,কিন্তু একটা পোস্টেও কমেন্ট করতে পারিনি। কেমনটা লাগে,সবাই কত কিছু লিখে আর আমি একটা মন্তব্য করতে পারতাম না। মডুরা কি কারণে জানি এটা বন্ধ রেখেছিল! যাই হোক কিছুক্ষণ আগে সামুতে ঢুকেই দেখি আমার জন্য মন্তব্য করা উন্মুক্ত করে দেয়া হয়েছে। আহঃ আামার যে কি খুশি লাগছিল... সেইরাম খুশি
বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডকে ধবল ধোলাই করল এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে।বাংলাদেশ দলটা ধীরে ধীরে জয়ের মানসিকতা গড়ে তুলতে পারছে এটা অনেক বড় একটা অর্জন।
আরেকটা আনন্দের খবর শেয়ার করি।আমি কিছুদিন থেকেই আমার খুব কাঙ্খিত একজনকে facebook এ আ্যাড করার চেষ্টা করছিলাম কিন্তু request পাঠানো যাচ্ছিল না। আজ সকালে দেখি মুনা নিজেই আমাকে friend request পাঠিয়েছে। অনেক ভালো লেগেছিল তখন,আমি প্রচন্ড খুশি হয়েছিলাম।
আজ দিনটাই অনেক আনন্দে কাটল। আরো অনেক খুশির খবরের প্রত্যাশায় আছি...
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


