আমার নীড়
প্রবীর দাস
তোমার ঐ মায়াবী মুখে দেখি পৃথিবীর রুপ
যেথা শুধু আদর আর সুখ,
হন্য হয়ে খুজেছি সব দিগন্ত
কোথাও নেই তোমার বিকল্প-স্বরুপ।
তোমার স্নেহ আমায় লালন করে
তোমার কষ্ট দেখলে হৃদয়ে রক্ত ঝরে,
তোমার রাগ অভিমান আমায় সংযত করে
অবাধ্য হলেও ফিরতে বাধ্য তোমার দ্বারে।
তোমার ত্যাগ আমায় শিক্ষা দেয়
উদার হতে, দূর করে সংশয়
তোমার দৃষ্টিতে যে অদম্য বাসনা উকি দেয়
আমায় তা জয়ী হবার প্রেরনা জোগায়।
তোমার একটু নম্র ডাকেই
আমার সকল কষ্ট দূরীভূত।
তোমার কোমল পরশে
সকল ব্যধি হারায় নিমিষে।
আমার যা কিছু সব তোমাতেই,
তোমার মহীমার কাছে আমি চিরঋণী।
তুমি চিরন্তন আমার ভূবনে,
তোমায় কখনো কষ্ট দিলে হই যেন নিঃশেষ।
তুমি আমৃত্যু পূজনীও,
ক্ষুদ্র একটি মৌলিক শব্দে তোমার উপমা হলেও
তুমি সবার উপরে,বিশালতায় অতুলনীয়,
তুমি 'মা' আমার অস্তিত্ত্বের অন্তীম সত্তা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




