কত বেদনার নিঃশব্দ আর্তনাদ,
মিলে যায় তোমাদের মিলনের সুখে।
প্রতারিত প্রেমিকের করুণ কান্না,
ছোঁয়না অভিসারে ব্যস্ত প্রেমিকারে।
এই নির্মম শহরে মরে যায় কত তাজা ভালোবাসা,
গভীর রাতে তোমাদের সৃষ্টির উল্লাসে।
কত যে নিষ্পাপ প্রেম আহত হয়ে বাঁচে,
তোমাদের বলাৎকার প্রেম দেখে।
কেউ জানেনা কত যে মনের অকাল মৃত্যু হয়,
তোমাদের ছলনার বলি হয়ে।
---প্রবীর চন্দ্র দাস

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




