somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানা অজানা হুমায়ূন আহমেদ

১৩ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-জম্নঃ ১৩ নভেম্বর ১৯৪৮, মৃত্যুঃ১৯ জুলাই ২০১২

-হুমায়ূন আহমেদ সর্ব প্রথম সিগারেট খান ক্লাস সেভেনে থাকতে স্কুলের বাথরুমে লুকিয়ে এবং ঐদিন হেড স্যারের কাছে ধরাও পড়েন তিনি।

-হুমায়ূন আহমেদ প্রথম যে সিগারেটটি খেয়েছিলেন তা ছিল তাঁর বাবার পকেট থেকে চুরি করা।

-আপনাকে যদি প্রশ্ন করা হয় যে হুমায়ূন আহমেদের সিগারেটের প্রিয় ব্র্যান্ড কি? আপনি মিসির আলী পড়েন। কাজেই আপনি ‘বেনসন এন্ড হেজেস’ বলবেন তো? আপনি ভুল উত্তর দিবেন। স্যারের প্রিয় ব্র্যান্ড হচ্ছে ‘মার্লবোরো’।

-“প্রকাশক মাজহারুল ইসলামের সাথে হুমায়ূন আহমেদের সম্পর্কটা তেমন সুবিধার না” আপনার মাথায় যদি সামান্যতম ঘিলু থেকে থাকে তবে আপনি উপরোক্ত বক্তব্যটির তীব্র বিরোধিতা করবেন। কারণ, স্যারের লেখা ৯০% বই প্রকাশ হয় ‘অন্যপ্রকাশ’ থেকে। আর অন্যপ্রকাশের স্বত্বাধিকারী কিন্তু মাজহার সাহেব। তাছাড়া দেশের বাইরে বেশ কয়েকটি ভ্রমনে স্যারের সফরসঙ্গী ছিলেন মাজহারুল ইসলাম। আর যাই হোক শত্রুকে তো আর সফরসঙ্গী করা যায়না তাইনা?

-ইউনিক হুমায়ূন আহমেদ বিখ্যাত কোন ব্যাক্তিকে অনুসরণ করতেন কি? হ্যাঁ করতেন। তিনি একজনের পাঁড় ভক্ত ছিলেন। আর এই ব্যাক্তিটি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর বিভিন্ন লেখায় রবীন্দ্র সঙ্গীতের দুএকটি লাইনের ব্যাবহারই উপরোক্ত উক্তিটির যুক্তি হিসেবে উপস্থাপন করা যায়। তাছাড়া হুমায়ূন আহমেদের জীবন যাপন পদ্ধতিও ছিল ঠাকুর স্টাইলের।
কি বিশ্বাস হচ্ছেনা? আসুন কিছু তুলনা করা যাক-
রবী ঠাকুরের ছিল শান্তি নিকেতন আর হুমায়ূন আহমেদের নুহাশ পল্লী (যদিও শান্তি নিকেতন পৈত্রিক সুত্রে প্রাপ্ত), হুমায়ূন আহমেদ এবং রবী ঠাকুর দুজনই কিন্তু ভোজন রসিক ছিলেন, সাহিত্যের সব শাখায় রবী ঠাকুরের পদচারনা ছিল; হুমায়ূন আহমেদও কিন্তু চেষ্টার কোন ত্রুটি করেননি। হুমায়ূন আহমেদের লেখা অনেক কবিতা এবং গান তুমুল জনপ্রিয় কিন্তু।

-জীবনানন্দ দাসেরও অসম্ভব রকমের ভক্ত ছিলেন হুমায়ূন আহমেদ। আসুন লাইনটার সত্যতা যাচাই করা যাক- “ শুদ্ধতম কবি জীবনানন্দ দাস। কবি, আমি কখনো গদ্যাকার হতে চাইনি; আমি আপনার মত একজন হতে চেয়েছি। হায় এত প্রতিভা আমাকে দেয়া হয়নি”- লীলাবতী।

-হিমু, মিসির আলী, বাকের ভাই ছাড়াও আরও একটি জনপ্রিয় চরিত্রের সৃষ্টি হয়েছে এই গল্পের জাদুকরের দ্বারা। কি, অবাক হচ্ছেন? সেই চরিত্রটি হচ্ছে জামশেদ। হ্যাঁ, ঠিক ধরেছেন। অমানুষ গল্পের সেই গুন্ডা টাইপ ভাল মানুষ ‘জামশেদ’।

-হুমায়ূন আহমেদের সাহিত্যে প্রথম পদচারনা অনুবাদ কর্ম দিয়ে (যদিও প্রথম মৌলিক রচনা শঙ্খনীল কারাগার) সেবা প্রকাশনীর একটি বই অনুবাদ করে দিয়েছিলেন তিনি। আর এর জন্য সম্মানি পেয়েছিলেন ৩০০ টাকা।

-আপনি জানেন কি, অমানুষ এবং দ্যা এক্সরসিস্ট নামক বই দুটো প্রথমে অনুবাদ কর্ম হিসেবে হাতে নিয়েছিলেন হুমায়ূন আহমেদ? অনুবাদ কর্মে আগ্রহ না থাকায় পরে নিজের মত করে বই দুটো লিখেছেন তিনি।

-জ্যোতিষ শাস্ত্র মোটামুটি নখদর্পণে ছিল হুমায়ূন আহমেদের। তার প্রথম উপন্যাস নন্দিত নরকে সহ অসংখ্য লেখনীতে তার প্রমান পাওয়া যায়।

-স্যারের ম্যাজিক প্রীতির কথা হয়ত কারো অজানা নয়। তাই এ সম্বন্ধে লিখে আর সময় নষ্ট করবনা।

-হুমায়ূন স্যারের কথা-বার্তায় আঞ্চলিকতার টান টান ছিল।

অসংখ্য গুনে গুণান্বিত কথার জাদুকর হুমায়ূন আহমেদের সম্বন্ধে স্বল্প পরিসরে লিখে শেষ করা যাবেনা। তাই এখানেই ইতি টানছি। ভাল থাকবেন সবাই।

তথ্য সুত্রঃ উঠোন পেরিয়ে দুই পা, বল পয়েন্ট, কাঠ পেন্সিল, ফাউন্টেন পেন, রং পেন্সিল, কবি, জীবন যে রকম, ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×