somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন জামায়াত নেতার গ্রেফতারের মাত্র ৪ ঘন্টার মাথায় যুক্তরাজ্যে প্রতিবাদ ও মুক্তির দাবীতে হাইকমিশন ঘেরাও !!!

২৯ শে জুন, ২০১০ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরে প্রকাশ জামায়াতের তিন নেতা গ্রেফতার হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে ৫ টার মধ্যে।এই খবর প্রকাশ হতে না হতেই ঘুম থেকে উঠে দেখি মেইলে অজ্ঞাত নামে সেইভ বাংলাদেশ নামক এক সংগঠনের পক্ষ থেকে একটি ই মেইল।খুলেতো অবাক!!! যুক্তরাজ্য সময় ৪ টা মানে বাংলাদেশ সময় ৯টায় যুক্তরাজ্য হাইকমিশন ঘেরাও করেছে প্রায় শত লোক....না আমি না বলি ঘেরাও শেষে যে প্রেস রিলিজ দিয়েছে তারা তা সরাসরি তুলে দিচ্ছি;


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী,সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গ্রেফতারের প্রতিবাদে শতশত বিক্ষুব্ধ প্রবাসী জনতা তাৎক্ষনিকভাবে যুক্তরাজ্য হাইকমিশন ঘেরাও করে।সেইভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন ব্যারিষ্টার আবুবকর মোল্লা, ব্যারিষ্টার আবু সায়েম, সাবেক ছাত্র নেতা মহিবুল্লাহ,সাবেক ছাত্রনেতা বদরে আলম দিদার সহ অনেক স্থানীয় কমিউনিটি নেতা।

বক্তারা বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সরকারের উপদেষ্টা এইচ টি ঈমাম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ব্যাপারে সরকার কোন পদক্ষেপ নেয়নি বরং তাদেরকে আগাম জামিন দিয়ে দেয়া হয়েছে।অথচ একই ধরনের মিথ্যা অভিযোগে রাজনৈতিকভাবে হয়রানীর উদ্দেশ্যে সরকার জামায়াতের নেতাদের গ্রেফতার করে।তারা সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাদের মুক্তির দাবী করেন।

ব্যারিষ্টার নজরুল বলেন, ধর্ম যাদের দৈনন্দিন কাজের অংশ, যারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীনই নয় বরং তাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে দেশবাসীর সামনে হেয় করাই সরকারের আসল উদ্দেশ্য।তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবী করেন অন্যথায় দেশেবিদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার ডাক দেন।

এবার বুঝেন ঠেলা কাকে বলে? সাধে কি বলি যুদ্ধপরাধের বিচারকার্য কেন লেইট হচ্ছে।আমি জানি এইখানে ২০-৩০ জন নিয়ে একটা প্রোগ্রাম করতে অন্তত মাস খানেক আগে থেকে ক্যাম্পেইন করতে হয় কারন সবাই এইখানে ব্যাস্ত....সেইখানে জামায়াতের লোকেরা মাত্র ৪ ঘন্টায়????
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১০ রাত ১১:১০
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×