খুন ও ভালোবাসা
৩১ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছু কিছু বই পড়েই মনে হয় বাসতবতা এমন হতেই পারে না । কিনতু তারপরও ভালো লাগে । বিশ্বাস করতে ইচছা হয় । আর আমার মত কেউ কেউ হয়তো গল্পের চরিত্রদের দুঃখে মনের অজানতেই চোখের জল ফেলতে ভালোবাসে । সেলিনা হোসেনের "খুন ও ভালোবাসা" পড়লাম । বইটা পড়ার আগেই অনেক প্রশংসা শুেনছি । আসলে বলা উচিত অনেক প্রশংসা শুনেই বইটা হাতে নেয়া । স্বাভাবিকভাবেই প্রচন্ড প্রত্যাশা নিয়ে শুরু করলাম । কিন্ত ু কিছু পরই বোর লাগতে শুর করল । মনে হল পুরনো কোন প্রেমের উপন্যাসই বুঝি আবার পড়তে যাচিছ । মূল চরিত্র চিত্রশিল্পী শাহরিয়ার শুধুমাত্র সন্দেহের বশে তার প্রেমিকাকে খুন করে পালিয়ে বেড়াচেছ । অনুশোচনা পিছে পিছেতাড়িয়ে বেড়াচেছ তাকে ।ফেরারি হয়ে চলে যায় সিলেট। খাসিয়া বন্ধু দীননাথের কাছে ।রাস উৎসবও দেখবে, কিছুদিন থাকবেও । চাই কি, কোনো কাজ পেলে সারাজীবন থেকে যেতেও আপত্তি নেই । পেয়েও গেল । দীননাথের বাবার ্#713;কুলে ড্রইং টিচারের দায়িত্ব । আর ছেলেদের যা স্বভাব- ভালো লাগতে শুরু ক রে এক ছাত্রী রেণুবালাকে । কিনতু খাসিয়া ছেলেরা সহ্য করে না তা । একদিন দলবেঁধে এসে মেরে আধমরা করে দেয় শাহরিয়ারকে । ছাড়তে হল খাসিয়াপাড়া । দীনননাথের সহায়তায় চলে এল চা বাগান । হয়ে গেল চা শ্রমিকদের একজন । এভাবেই চলল কিছুকাল । বলতেই পারব না কখন যে ভাল লাগতে শুরু করেছে গল্পটা । খাসিয়া পাড়া ,তাদের উৎসব, প্রকৃতি, চা বাগান ,চা বাগানের মানুষেরা- সব কিছুর এত চমৎকার বর্ণণা ; মনে হচিছল যেন স্ললাইড শো দেখছি । চা বাগান থেকেও একসময় বিদায় নিতে হল শাহরিয়ারকে । ঘটনা পরিক্রমায় চলে এল দুর্গম লুসাইদের পাড়ায় । পেল পিত-ৃ মাতৃ তুল্য দুজন মানুষকে , লুসাইদের চীফ এবং তার সত্রী । ছেলেদের আদতের বিন্দুমাত্র অসম্মান না করে ভালোবেসে ফেলল কমলাবাগানের এক খ্রিস্টান মেয়েকে । আর একে বিয়ে করার জন্য ধর্ম পাল্টে ফেলে খ্রিস্টানও হয়ে গেল । ভালোই চলছিল তাদের সংসার । সমসত লুসাইকে -তাদের জীবনযাত্রা, হাসি -কান্্মা সব একটি ক্যানভাসে তুলে আনার জন্য শাহরিয়ার রাতদিন পরিশ্রম করতে লাগল । কিন্তু "অভাগা যেদিকে যায়....." ।বছরখানেকের মধ্যেই বাচচা জন্্মদানের সময় মারা গেল মেয়েটি । সতব্ধ হয়ে গেল শাহরিয়ার । ছবিটা শেষ করেই আবার পথে বেরিয়ে পড়ল সে । এবার গোমতী নদীতে মাছ ধরল কিছুদিন এক বৃদ্ধের সাথে । সনাতন র্ধেমর অনুসারি সে বৃদ্ধ দাঙ্গায় হারিয়েছে তার একমাত্র পুত্রকে ।বারবার দাঙ্গায় এলোমেলো হয়ে গেছে তার সংসার । তারপর বহু বছর পেরিয়ে গেলেও সে স্মৃতি বৃদ্ধকে ছেড়ে যায় না । শাহরিয়ার মায়ায় পড়ে যায় বৃদ্ধের । বৃদ্ধের মেয়েকে পছন্দ করে তাকে মাছ ধরায় সাহায্যকারী এক মুসলিম ছেলে । মুসলমানের সাথে মেয়ে বিয়ে দেয়ার ভয়ে সপরিবার আসাম পাড়ি দেয় বৃদ্ধ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে উদ্বাসতু হটানোর নামের আরেক দাঙ্গায় নিহত হয় তারা সবাই । অবশেষে দীর্ ঘ সাত বছর পর শাহরিয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা গিয়ে আত্মসর্মপণ করার। আমার প্রথমদিককার ধারণাকে সমপূর্ণ মিথ্যে প্রমাণিত করে দিয়ে এটা মোটেই কোনো চিরাচরিত ভালোবাসার গল্প নয় । বরং একটি অসাধারণ কাহিনী এগিয়ে গিয়েছে লেখকের সাবলীল এবং সূক্ষাতিসূক্ষ্ম বিষয়ের ব রণণার মধ্য দিয়ে । ব
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল...
...বাকিটুকু পড়ুনচারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!
অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।...
...বাকিটুকু পড়ুন