somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কষ্টের নির্মম আর্তি........ আমার অনুভূতি

০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক দিন আগের ঘটনা। আমি দুপুর বেলা গোসল করতে প্রস্তুতি নিচ্ছি ঠিক সে সময় একজন বৃদ্ধ বয়স্ক মহিলা ভিক্ষার জন্য এসেছে। আমাদের এলাকায় প্রতি বৃহঃবার ভিক্ষা দেয়া হয় বা ভিক্ষুকরা আসে। অর্থাৎ একেক দিন একেক এলাকায় ভিক্ষা দেয়া হয়। এটা ভিক্ষুকদের তৈরি করা নিয়ম। অবশ্য যারা নতুন তারা জানতে কিছুটা সময় নেয়। যা হোক আমি গোসল করতে যাবার পথে খুব ভাল করে খেয়াল করলাম বৃদ্ধ মহিলাটি চোখ বন্ধ করে আস্তে আস্তে হেটে আসছে। ওনার দিকে তাকিয়ে আমি একটু সতর্ক হয়ে গেলাম কারন মহিলাটি অনেক বেশি বৃদ্ধ। তিনি যে কাপড় খানা পড়ে আছেন সেটা মাটির সাথে লেগে ছিড়ে যাচ্ছে তার সেই অনুভূতি নাই। মহিলাটি রীতিমত অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকার কথা। আমি জিজ্ঞেস করলাম কিছু খেয়েছে কিনা উত্তরে তিনি বললেন না কিছু খাইনি। তার উপর আবহাওয়ার যে খড়গ নেমেছে তাতে আমার মত তরুন ছেলেমেয়েরই তৈথবছ অবস্থা। আর উনিতো .....
তারাতারি আম্মাকে ডেকে বললাম উনাকে পানি দিতে কারন আমার মনে হচ্ছিল এই বুঝি উনি মাথা ঘুরিয়ে পড়ে যাবেন। কেন যানি আমার অনেক অনেক বেশি কষ্ট হচ্ছিল বৃদ্ধ মহিলাকে দেখে। আমি তাকে পুনরায় কিছু জিজ্ঞেস করব সেই রকম মানসিক শক্তিটুকু আমার শেষ হয়ে যাচ্ছে বুঝতে পেরে আম্মাকে বললাম তাকে জিজ্ঞেস করার জন্য তার ছেলে মেয়ে কেউ আছে কিনা থাকলে কি জীবিত নাকি দোজখে চলে গেছে। কিন্তু বুঝলাম জিজ্ঞেস করে ও লাভ নেই কারন তিনি ঠিক মত কথা বলতে পারছেন না। আম্মা তাড়াতাড়ি তাকে পানি খাইয়ে একটু বিশ্রাম নিতে দিল। আমার এত এত বেশি খারাপ হল যে কাউকে কিছু বলব সে রকম রুচি আমার নষ্ট হয়ে যাচ্ছিল। আমরা কি পারিনা আমাদের দেশের বৃদ্ধ মানুষদের জন্য কিছু করতে। আমরা আমাদের দেশকে ডিজিটাল করে ফেললাম অথচ ডিজিটাল দেশে গরীব অসহায়দের দেখার কেউ নেই। আমাদের দেশের বড় বড় নেতারা ভাষন,সেমিনারে বলেন এং করেঙ্গা ওং করেঙ্গা আমি জানিনা কেয়া করেঙ্গা। আসলে আমাদের মধ্য এখনো সম্পূর্ন দেশ প্রেম তৈরি হয়নি। আমরা এখনো ব্যক্তি স্বার্থের উদ্ধে উঠে দেশ ও অসহায়দের জন্য কিছুই করতে পারিনি। আমার দুঃখ সৃষ্টিকর্তা যদি আমাকে সামর্থ্য দিত তাহলে আমি একাই তাদের জন্য কিছু একটা করতাম। আমার সামর্থ্য ভিতর আমি ওনাকে সর্বোচ্চ দশটি টাকা দিতে পেরেছিলাম। কেন সৃষ্টিকর্তা আমাকে তাদের জন্য কিছু করার সামর্থ্য দেননি। আর যেহেতু কিছু করার সামর্থ্য নেই তাহলে কেন আমাকে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে কি এদেশে জন্ম আমার আজন্ম পাপ....?
নাকি আমাদের নৈত্রিত্বের পাপের খেসারত আমাদের এবং পরবর্তী পজন্মকে দিতে হচ্ছে। এভাবে আর কতদিন এরকম অসহনীয় কষ্টকর পরিস্থিতি আমাদেরকে মোকাবিলা করতে হবে কেউ কি বলতে পারেন।
যারা বিত্তবান তাদের প্রতি আমার অনুরোধ এদের জন্য কিছু একটা করুন।
অন্তত প্রতি জেলায় একটি করে বৃদ্ধাশ্রম তৈরী করা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×