somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুশফিকুর রহিম বললেন, সাকিবকে ‘মিস’ করব

১১ ই জুন, ২০১২ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসানকে ছাড়া খেলতে হবে, নতুন কোচ রিচার্ড পাইবাসের প্রথম এসাইনমেন্ট, এশিয়া কাপের ধারাবাহিকতা রক্ষা করা এবং হারারেতে জিম্বাবুয়েকে মোকাবেলা করা বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। এসব নিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম।

প্রশ্ন: বলতে গেলে সেভাবে আপনাদের অনুশীলন হয়নি, আর জিম্বাবুয়েতে খেলবেন টি-টোয়েন্টি ক্রিকেট, এতে কোন সমস্যা হতে পারে?

মুশফিকুর: আমরা সবাই খেলার মধ্যে ছিলাম। আর ম্যাচ খেলার ওপরে কোন প্র্যাকটিস হয় না। হয়তো একসঙ্গে প্র্যাকটিস করিনি। কিন্তু প্রিমিয়ার লিগে দুই-তিনটা করে ম্যাচ খেলেছি অনেকে। এশিয়া কাপেও আমাদের খুব একটা প্র্যাকটিসের সুযোগ ছিলো না। বিপিএলে অনেকগুলো ম্যাচ খেলেছিলাম। ওটা এশিয়া কাপে অনেক সাহায্য করেছে। প্রিমিয়ার লিগে অনেকে ভালো খেলেছে। আমি মনে করি ওখানে গিয়ে দ্রুত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারলে এবং প্র্যাকটিস ম্যাচে ভালো খেলতে পারলে সমস্যা হবে না।

প্রশ্ন: জিম্বাবুয়ের ম্যাচগুলো আনঅফিসিয়াল হওয়ায় কম গুরুত্ব থাকবে কি না?

মুশফিকুর: আমারা খেলবো জিম্বাবুয়ের সঙ্গে। তাদের ওখানে গিয়ে খেলা কঠিন। সর্বশেষ সফরে আমাদের খুব ভালো স্মৃতি নেই। ওয়ানডে এবং টেস্ট দুটোতেই হেরেছি। আমাদের জন্য এটা একটা সুযোগ। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারাও কাজে দেবে। অবশ্যই আমরা জেতার জন্য খেলবো। এখানেও অনেকে খেলার সুযোগ পাবেন। তাদেরকে পরখ করে দেখা এবং দলীয়সমন্বয় গড়ে তুলতে কাজে লাগবে। অতএব এই সিরিজটাকে আমরা অবশ্যই গুরুত্বের সঙ্গে নিচ্ছি।

প্রশ্ন: প্রধান কোচ রিচার্ড পাইবাস তো সেভাবে আপনাদের দেখার সুযোগ পাননি, জিম্বাবুয়ে সফরের আগে আরও কয়েকটা দিন একসঙ্গে কাজের সুযোগ হলে ভালো হতো কি?

মুশফিকুর: আরও কয়েকটা দিন আগে শুরু করতে পারলে ভালো হতো। আজকেই অফিসিয়ালি আমরা একসঙ্গে প্র্যাকটিস করলাম। অনেক কিছুই বুঝলাম এবং তিনি আমাদেরকে বিচার বিশ্লেষণ করছেন। আমাদের সঙ্গে এটি তার প্রথম সফর হবে। তিনি চেষ্টা করছেন সবকিছু তাড়াতাড়ি বোঝার। আশা করি আমরা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো। আমাদের জন্যও একটা চ্যালেঞ্জ থাকবে তার দর্শনের সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার।

প্রশ্ন: এই প্রথম আপনারা সাকিবকে ছাড়া দেশের বাইরে খেলতে যাচ্ছেন। তার অভাব কতটা অনুভব করবেন?

মুশফিকুর: এটা ঠিক তার মতো কাউকে পাওয়া খুব কঠিন। সে আমাদেরকে একা অনেক ম্যাচ জিতিয়েছে। অবশ্যই তার অনুপস্থিতি অনুভব করবো। একই সঙ্গে তার অনুপস্থিতিতে আমারা কতটা ভালো করতে পারি তাও যাচাইয়ের সুযোগ থাকবে। আল্লাহ না করুক সে ভবিষ্যতে চোট-আক্রান্ত হতে পারে। তখন তাকে ছাড়া আমাদের একটা দল হিসেবে খেলতে হবে। অনেক তরুণ ক্রিকেটার আছে, সিনিয়র ক্রিকেটার দলে ফিরেছেন, সাকিব থাকলে তাদের সুযোগ কমে যেতো। সাকিব সবগুলো ম্যাচ খেলতো। এখন তার জায়গায় একজন বোলার এবং ব্যাটসম্যান নিয়ে আলাদা সমন্বয় করতে হতে পারে। নতুনদের সুযোগ থাকবে প্রমাণ করার। আমাদেরও সুযোগ থাকবে তাদেরকে দেখে নেওয়ার।

প্রশ্ন: জিয়া (জিয়াউর রহমান) বিপিএলে ছয়ে খেলেছেন। আবার প্রিমিয়ার লিগে ব্যাটিংয়ে ওপেন করেছেন। তাকে আপনি কিভাবে কাজে লাগাতে চান?

মুশফিকুর: তিনি (জিয়া) তিনে খেলতে পারেন আবার নিচের দিকেও বড় শট খেলার অভিজ্ঞতা আছে। এটা আমার জন্য এবং আমার দলের জন্য ভালো। যখনই লাগবে তাকে আমরা ওভাবে ব্যবহার করতে পারবো। যেখানেই খেলেন আশা করি তিনি ক্লিক করবেন।

প্রশ্ন: জিম্বাবুয়ে সফরে আপনাদের কোন টার্গেট আছে?

মুশফিকুর: টার্গেট তো অবশ্যই আছে। এশিয়া কাপটা আমাদের খুব ভালো গেছে। কিন্তু এটা ভিন্ন ফর্মেটের খেলা। টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলি না, আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। ২০ ওভারের ক্রিকেটে আমরা যাতে ধারাবাহিক ভাবে খেলি এবং তা যেন ত্রিদেশীয় সিরিজ থেকে শুরু হয়। চেষ্টা করবো প্রতিযোগিতার ফাইনালে খেলতে। প্রতিটি ম্যাচ আলাদা আলাদা করে জেতার লক্ষ্য থাকবে। এশিয়া কাপে যেটা করতে পেরেছি। জিম্বাবুয়েতে তা করতে পারলে আমাদের ধারাবাহিকতাও থাকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×