somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেদারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল বাংলাদেশ

২৬ শে জুলাই, ২০১২ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেদারল্যান্ডের হেগে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেটে ১৪৪ রান করে নেদারল্যান্ড। জবাবে দুই ওভার বাকি থাকতেই আট উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। বাংলাদেশের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৫৩ বলে ৬৯ রান করেন তামিম ইকবাল। আর নেদারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন এম আর স্টুয়ার্ট।
হেগের স্পোর্টপার্ক ওয়েস্টব্লিয়েতে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই ভালো খেলেছে বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার ডব্লিউ ব্যারেসিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন উদ্বোধনী বোলার মাশরাফি বিন মোর্তুজা। তৃতীয় ওভারের দ্বিতীয় বলটিতে আরেক লড়াকু ব্যাটসম্যান কুপারকে ফিরিয়ে আরও একবার টাইগারদের উজ্জীবিত করেন মাশরাফি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ১৪৪ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডের ইনিংস। মাঝপথে ডাচ ওপেনার স্টুয়ার্ট ৪১ বলে চারটি চার ও দুইটি ছয়ে ৫৭ রান করে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন। তবে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান সংগ্রহকারী টিএন ডি গ্রোথ ছাড়া কেউই ভালো ব্যাট করতে পারেননি। এর ফলে আরও বড় সংগ্রহের দিকে এগোতে পারেনি নেদারল্যান্ড।
এদিকে ১৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভালো সূচনা করে বাংলাদেশ। জুনায়েদকে সঙ্গে নিয়ে নেদারল্যান্ডকে ভালোই জবাব দিচ্ছিলেন তামিম। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে জুনায়েদ আউট হওয়ায় কিছুটা ছন্দপতন হয়। এরপর তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে ১১ বলে ১২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব আল হাসান। দলীয় ৬৩ রানে সাকিব আউট হওয়ার পর অবশ্য আর পিছন ফিরে তাকায়নি বাংলাদেশ। তামিম আর মুশফিকের দ্বৈরথে ১২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় মুশফিক বাহিনী। তামিমের সঙ্গী হয়ে ২৪ বলে মূল্যবান ৩৭টি রানও করেছেন বাংলাদেশ অধিনায়ক।
দলীয় সাফল্যের এ ম্যাচ জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে থাকল বাংলাদেশ। একই মাঠে আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচটি। এর আগে একই মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচে ৩৪ রানে হেরেছিল বাংলাদেশ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×