somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

১২ ই আগস্ট, ২০১২ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে বাংলাদেশের যুবারা প্রথম চ্যালেঞ্জে উতরে গেছে বেশ ভালোভাবেই। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক আনামুল হক। তাঁর ১০১ রানের ওপর ভর করেই প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৯ রান তোলে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ২২৪ রানে। আনামুল হকের যোগ্য সঙ্গী ছিলেন আসিফ আহমেদ। আসিফের ব্যাট থেকে আসে ৮৪ রান। বল হাতে সফলতম বোলার সৌম্য সরকার। মাত্র ১.৪ ওভার বল করে ১০ রানের বিনিময়ে সৌম্য দখল করেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ২ উইকেট নিয়েছেন ৪৪ রানের বিনিময়ে। এ ছাড়া নাসুম আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র ও দেওয়ান সাব্বিরের সংগ্রহ ১টি করে উইকেট।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ইনিংসের শুরুটা অবশ্য দুঃস্বপ্নময় ছিল বাংলাদেশের জন্য। স্কোর বোর্ডে কোনো রান না তুলেই বিদায় নিতে হয় সৌম্য সরকারকে। তিন নম্বরে নামা অধিনায়ক আনামুল লিটন দাসকে সঙ্গে নিয়ে শুরু করেন ইনিংস মেরামতের কাজ। দলীয় ৪২ রানে লিটন আউট হন ৪ রানে। এরপর আনামুলের সঙ্গে জুটি বাঁধেন আসিফ আহমেদ। এই দুজনের মধ্যে গড়ে ওঠে ১৪১ রানের জুটি। আনামুল ১০১ রানে করে এলবিডব্লিউ হন কুশলের বলে। আসিফ আহমেদ আউট হন ব্যক্তিগত ৮৪ রানে। আনামুল ও আসিফের পর আল-আমিনের ২১ ও নূর হোসেনের ১৪ রানে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৪৯।
জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তুলনামূলক শ্রীলঙ্কার শুরুটা ছিল ভালো। দলীয় ৪২ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন ঘটে। পেরেরাকে ২৫ রানে ফেরান তাসকিন আহমেদ। উইকেটের পেছনে পেরেরার ক্যাচটি ধরেন উইকেটরক্ষক নূরুল হাসান। ৪৬ রানে আরও এক শ্রীলঙ্কান ব্যাটসম্যান ওয়াদুগেকে ফেরত পাঠান নাসুম আহমেদ। ওয়াদুগের ক্যাচটি ধরেন আসিফ। এরপর নিয়মিত বিরতিতে আরও ৩টি উইকেট হারায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের পক্ষে বাকি উইকেটগুলো নেন দেওয়ান সাব্বির ও নাঈম ইসলাম জুনিয়র। এই দুই বোলার ফেরত পাঠান উইরাক্কোদি ও ফার্নান্দোকে। রান আউটের শিকার হন মাদুশাঙ্কা। শ্রীলঙ্কার পক্ষে ব্যাট হাতে দারুণ লড়েছেন আজাদাল্লা জয়াসিংহে। তাঁর সংগ্রহ ৮৩ রান। এ ছাড়া মাদুশাঙ্কা ৪৮ রান করেন। শ্রীলঙ্কার ইনিংসের একেবারে শেষদিকে বল হাতে নিয়ে লঙ্কান ইনিংসে ধস নামান সৌম্য সরকার। ব্যাট হাতে ব্যর্থতার জ্বালা মেটান মাত্র ১.৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নিয়ে। সৌম্যর এই ৩ উইকেটই শেষ পর্যন্ত টার্নিং পয়েন্ট বিবেচিত হয়। নয়তো হাতে উইকেট নিয়ে শ্রীলঙ্কার পক্ষে ২৪৯ রান টপকে যাওয়া খুব একটা কঠিন কিছু ছিল না। তবে শেষ পর্যন্ত ব্যাট-বলের মিলিত নৈপুণ্যে জয় সুনিশ্চিত হয় বাংলাদেশের।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×