২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই আজহার উদ্দিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, তিনি আর কোনো ধরনের ক্রিকেট আসরে খেলায়োড় হিসেবে অংশ নিতে পারবেন না।
পরে ২০০৬ সালে বিসিসিআই তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনার চেষ্টা করলেও তখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি বাধা হয়ে দাঁড়ায়। আইসিসি জানিয়ে দেয়, কেবলমাত্র তারাই ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে। এখানে ক্লিক করুন
প্রশ্ন হচ্ছে, নিষেধাজ্ঞার কারণে আজহার উদ্দিনের ক্রিকেট ক্যারিয়ার অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কি তিনি তার ক্যারিয়ার ফিরে পাবেন?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




