somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা ভালো না , একটুও ভালো না ।

২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা ভালো না । বাবা আমাকে একটুও স্বাধীনতা দেয় না । যখন তখন টাকা চাইলে টাকা দেয় না । বাইরে ঘুরতে গেলে শুধু বার বার জিজ্ঞেস করে 'কোথায় যাচ্ছিস , আসতে কয়টা বাজবে ?' বাবা শুধু বকা দেয় । বাবা আমার সবকিছুতেই খবরদারি করে । কেন করবে ? আমি বড় হয়েছি না ? আমি কি আমার মত চলতে পারি না ? বাবার চেয়ে মা ই ভালো । মা কিছু টের পায় না । টাকা চাইলে টাকা দেয় । বাইরে রাত কাটাতে চাইলে বাবা অনুমতি দেয় না । অমুকের বাবা কত ভালো , কত কিছু করে । আমার বাবা ভালো না । একটু ও ভালো না ।
.
.
একটু বড় হয়ে যাওয়ার পর পর ই আমাদের প্রায় অনেকেরই ধীরে ধীরে এমন ধারনা জন্মাতে থাকে । এই ধারনাকে সুযোগ দিলে আরো বাড়তে থাকে । কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমরা , এই খেঁটে খাওয়া মানুষটা যে কিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য । আমরা যেন ভালো থাকতে পারি , খারাপ থাকার মাঝেও যেন একটু খানি ভালো থাকতে পারি তার জন্য চেষ্টা করে যায় দিন রাত । তিনি আর কেও নন । তিনি আমাদের বাবা । পৃথিবীতে মানুষ বিভিন্ন রকমের হয় , তবে বাবা কিন্তু একরকমই ।
বাবা না থাকলে আমাদের এই রঙিন দুনিয়াতে আসা হত না ।
.
.
বাবা আমাকে স্বাধীনতা দেয় না , কারন অপরিপক্ক বয়সে অবাধ স্বাধীনতার পরিণতি সম্পর্কে বাবা অবহিত । তিনি জানেন কতটুকু স্বাধীনতা দিতে হবে ।
যখন তখন টাকা চাইলেই বাবা দিতে চান না । ইচ্ছে করেই এমনটা করেন । কারন তিনি বুঝতে দিতে চান টাকার গুরুত্ব কতটুকু । যেটা এই বয়সে আমরা কেউ ই বুঝি না । তবে কখনও কি জানার চেষ্টা করেছি যে , গোপনে বাবা মায়ের কাছে কিছু টাকা রেখে যায় কারন জানে বাবার কাছে না পেয়ে মায়ের কাছে চাইতে যাবে তার সন্তান ! বাবা বাইরে ঘুরতে দেয় না , বেশি রাত করে বাসার বাইরে থাকতে দেয় না । কিন্তু কখনও কি জানার চেষ্টা করেছি , আমরা রাতে দেরি করে বাসার বাইরে থাকলে বাবা গম্ভীর মুখে ঘরে পাঁয়চারি করে বেড়ায় কেন ? কেন বাড়ি ফেরা না পর্যন্ত বাবা ঘুমাতে যান না ?
.
.
আমরা শুধু বাবার বাইরের শক্ত অংশটাই দেখেছি । কিন্তু ভেতরের নরম মায়ামাখা অংশ টা দেখার চেষ্টা করি নি । বাবা যতক্ষণ আছে আমরা বাবার অবদান , গুরুত্ব কিছুই টের পাই না । সেই মানুষটিকে যেয়ে জিজ্ঞেস করুন যে কেমন আছেন , যার বাবা নেই ।
সবাইকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ।
যাদের বাবা নেই তাদের জন্য রইল পৃথিবীর সকল বাবার দোয়া ও ভালোবাসা ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×