আজ আমার বন্ধু অনিকের সাথে তুমুল ঝগড়া।
ওর সাথে আমার ঝগড়াগুলার মধ্যে এটায়ই মনে হয় সবচেয়ে বেশী রাগারাগী হয়েছে। আমার কোন দোষ ছিলনা। আজ বিকেলে ক্রিকেট খেলার সময় ঝগড়া শুরু হয়। প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে যখন অনিক স্ট্রাইকে ব্যাট করছে কাদের বল করল প্রথম বলেই অনিক বোল্ড

। কিন্তু আম্পায়ার দিল নো বল

। আম্পায়ার কে বললাম নো কিভাবে হল।
আম্পায়ার যা দেখাল তাতে ওটা নো বল না। মেজাজটা সেই রকম খারাপ হল

। তারপর খেলার সময় আরো অনেক ঝামেলা। আমি রেগে

গিয়েও ওকে কিছু বললাম না । তারপর দ্বিতীয় ইনিংসে আমি যথন ব্যাট করতে নামলাম তার দুই ওভার পর অনিক ওদের বোলার কে কি জানি শিখিয়ে দিল। তারপর বোলার বল করল। বলটা মাটিতে ৩ টা ড্রপ করে এসে আমাকে বোল্ড করল। আমি বললাম বলটা ডেড বল। কিন্তু আম্পায়ার আউট দিয়েছে। আমার রাগ সপ্তমে চড়ল। আমার ব্যাট নিয়ে চলে আসার সময় আমি ওর বল নিয়ে আসলাম। আমাদের বল ও কিছুক্ষন আগে হারিয়ে ফেলেছে।
ওর মুখের অবস্থাটা তখন যদি দেখতেন! মনে হল ও কেঁদে ফেলবে ।
অনেক গালাগালি হল। আমি বল নিয়ে চলে আসলাম ।
এখন মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি

। তবে আমাকে যতটা খেপিয়েছে তার চেয়ে ওকে অনেক বেশী খেপিয়েছি।


সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৬