somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিথ্যা বলা

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিথ্যা বলাটা যেন আজকাল একটা সাধারণ ব্যাপার হয়ে দারিয়েছে। সেইটা নিজেকে বাচাতে হোক, কাউকে খুশি করতে হোক বা স্বার্থের কারনেই হোক মানুষ অনগর মিথ্যা বলেই চলেছে কারও না কারও সাথে। আবার অনেকের আছে মিথ্যা বলাটা একটা অভ্যাস। নিজেকে কারো কাছে বড় করা জন্য বা কাউকে অন্যের কাছে ছোট করা জন্য এক ধরনের মানুষ আছে যারা মিথ্যা বলে থাকে। তারা এমন ভাবে মিথ্যা বলে যা সাধারণ মানুষে কাছে বুঝা প্রায় অসম্ভব। কিন্তু যদি আপনি তাদের কিছু বিষয় একটু ভালো ভাবে খেয়াল করতে পারেন তাহলে সহজেই ধরে ফেলতে পারবেন তার সত্য কথা কোনটা আর মিথ্যা কোনটা। চলুন জেনে নেই কিভাবে বুঝবেন-

* আপনার সাথে যখন কেউ মিথ্যা বলছে মনে করবেন তখন আপনি তার কথায় আবেগের অবস্থানের দিকে লক্ষ্য করুন। আবেগের সময় যদি সাধারণ থেকে একটু বেশি হয় এবং তা আবার হঠাৎই শেষ হয়ে যায় তাহলে বুঝবেন সে আপনার সাথে মিথ্যা বলছে।



* মনে রাখবেন মানুষ সত্য কথা থেকে মিথ্যা কথাটাই বেশি সুন্দর করে তুলনামূলক তাড়াতাড়ি বলতে পারে। আর খেয়াল করে দেখবেন মিথ্যা বলার সময় কথা বলার ভুমিকা অপ্রয়োজনীয় এবং দীর্ঘ করে ফেলবে। আর একটি বিষয় লক্ষ্য করবেন সরাসরি চোখের দিয়ে তাকিয়ে মিথ্যা বলতে খুব কম মানুষই পারে। তাই যিনি মিথ্যা বলছেন তিনি আপনার চোখের দিকে তাকাতে সংকোচ বোধ করবেন।

*একজন মিথ্যাবাদীর বডির ভাব-ভঙ্গি আর একজন সত্যবাদীর বডির ভাব-ভঙ্গি মধ্যে আপনি অনেক পার্থক্য পাবেন। যেমন মিথ্যাবাদী মিথ্যা বলার সময় কিছুটা শক্ত হয়ে যাবে এবং নাড়াচাড়াও কমে আসবে আস্তে আস্তে।

* খেয়াল করবেন অনেকে আছেন যারা মিথ্যা বলার সময় ঘেমে একেবারে অস্থির হয়ে পরবে। তবে যারা খুব বিপদে পরে মিথ্যা বলে তাদের ক্ষেত্রে এমনটা হয় বেশি। তাছাড়া দেখবেন তারা অযথাই মাথা বা কানের পেছনে চুলকাচ্ছেন।

* খেয়াল করবেন মিথ্যাবাদী ব্যক্তি অনেক সময় কথায় কথায় রেগে যাবে এমনকি অনেক ক্ষেত্রে ঝগড়াও করে বসতে পারে আপনার সাথে। অথচ আপনি হয়ত শান্ত থাকবেন কথা বলার সময়ে।

* মিথ্যাবাদী ব্যক্তি কে মিথ্যা বলতে থাকা অবস্থায় কেউ প্রশ্ন করলে ভয় পেয়ে যেতে পারে। কারণ যার সাথে তিনি মিথ্যা বলছেন সে যদি বেশি প্রশ্ন করে তাহলে তার মিথ্যা ফাঁস হয়ে যাবার ভয় থাকে তার মধ্যে। তাই তিনি প্রশ্নর্কতাকে এড়িয়ে চলার চেষ্টাই করবে বেশি।

* আপনার সাথে যিনি মিথ্যা কথা বলছেন একটু খেয়াল করে দেখবেন তার মিথ্যা কথা বলার সুর তার সাধারণ কথার সুরে থেকে অনেক ভিন্ন হবে। সে হয়তো পোশাকি ভাষায় কিংবা ইংরেজী ভাষায় কথা বলা শুরু করবে। আর মিথ্যা কথার ভাষাগুলো তুলনামূলক সুন্দর হবে। অনেকে আবার সরাসরি মিথ্যা না বলে ঘুরিয়ে মিথ্যা বলবে।

*যিনি মিথ্যা বলছেন সে যদি মিথ্যা কথাটি আর সাজাতে না পারে তাহলে খেয়াল করবেন সে কথাই বদলে ফেলবে এবং বেশ শান্ত হয়ে কথা বলার পরিমাণ বাড়িয়ে দিবে এবং তার আওয়াজ মজবুত হয়ে যাবে। আর যিনি সত্য বলছেন তিনি হঠাৎ বিষয় বদলে যাওয়া বিভ্রান্ত হয়ে যেতে পারেন।

এই বিষয়গুলো যদি আপনি কারও কথা বলার মধ্যে দেখতে পান তাহলে সম্ভবত তিনি মিথ্যা বলার চেষ্টা করছে আপানর সাথে। সেই মানুষটি আপনার সাথে মিথ্যাই বলছেন। কারণ অনেকে আছেন আবার নার্ভাস হয়ে বা মানসিকভাবে উত্তেজিত হয়ে এমন আচরন করে কথা বলতে পারে। আবার অনেকে আছে যার কথা বলার স্টাইলই এমন। তাই আগে দেখুন আপনি যার সাথে কথা বলছে তাকে বিশ্বাস করতে পারেন কিনা যদি পারে তাহলে তার মধ্যে এইসব আচরণ দেখে কিছু ভেবে বসবেন না যেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×