somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘‘কারন’’ শব্দটির অর্থ হল স্বার্থ

১০ ই মে, ২০১৬ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি কারণের পেছনে এক একটা অর্থ আছে,
কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই হয়না,
কারণ শব্দটির আড়ালে ওতঃপ্রতভাবে জড়িত স্বার্থ।
একটু লক্ষ্য করলেই দেখবেন, এই পৃথিবীতে কেউ
অাপনার কাছে ‘কারন’ ছাড়া কেউ আসবে না।
আপনাকে ‘কারন’ ছাড়া ভালবাসে না।
.
আপনি দেখতে সুন্দর ও আকর্ষনীয়- মানুষ
আপনাকে ভালবাসবে। অনেকে আপনার চেহারার
প্রশংসা করবে।
.
আপনি খুব মেধাবী স্টুডেন্ট, ভবিষ্যত দারুন
উজ্জ্বল- মানুষ আপনাকে ভালবাসবে। অনেকেই
আপনাকে আরও ভালো করতে উৎসাহিত করবে।
.
আপনি ভালো গান গাইতে পারেন- মানুষ
আপনাকে ভালবাসবে। আপনার গান শুনতে
চাইবে। আপনাকে গান গেয়ে আরও বড় কিছু
হওয়ার স্বপ্ন দেখাবে।
.
আপনি ভালো লিখতে পারেন- মানুষ আপনাকে
ভালবাসবে। আপনাকে বাহবা দিবে। নতুন
কোনো বই অথবা পত্রিকার কলাম লিখতে
উৎসাহিত করবে। অথবা ফেসবুকে আপনার
পোষ্টের কমেন্ট বক্সে ভালবাসার ফুলঝুরি
ছুটাবে। বিপরীত লিংগের মানুষ থেকে শুরু করে
একই লিংগের মানুষ গুলোও ‘লাভ’ ইমো দিবে।
.
আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন।
কথার যাদুতে যে কাউকে মুগ্ধ করতে পারেন-
মানুষ আপনাকে ভালবাসবে। আপনি তাদের
আড্ডার মধ্যমণি হয়ে থাকবেন। সবাই আপনার
সাথে কথা বলতে চাইবে। প্রয়োজনে মোবাইলে
১২ টাকায় ৪০ মিনিট কিনে নিবে।
.
আপনি ভালো খেলেন- মানুষ আপনাকে
ভালবাসবে। আপনি মাঠে নামলেই মাঠের চারপাশ
থেকে দর্শকের হাততালি ও চিৎকারের ধব্বনি
ভেসে আসবে।
.
...পৃথিবীতে ভালবাসাটা তাদের জন্যই বরাদ্দ,
যাদের অবশ্যই কোনো না কোনো গুণের
অধিকারী হতে হবে। ভালোলাগার মত একটা
সাইড থাকতেই হবে। অতঃপর সেই
ভাললাগাটাকে কেন্দ্র করেই মানুষ তাকে
ভালবাসবে।
.
বিচিত্র কোনো এক কারনে, মানুষ একদমই
সাদামাটা ও সাধারণ কাউকে ভালবাসতে পারে
না। না পায় তারা আশেপাশের মানুষের ভালবাসা,
না পায় তারা বিশেষ মানুষটির ভালবাসা।
কেবলমাত্র নিজের মা-বাবা এবং রক্তের সম্পর্ক
গুলো ছাড়া।
.
বিশেষ মানুষটির ভালবাসা সে কোনো ভাবে
পেয়ে গেলেও, সেই বিশেষ মানুষটি একটা সময়
তাকে ছেড়ে চলে যায়, তাকে প্রতারিত হতে হয়।
গভীর রাতে বালিশ জড়িয়ে কাঁদতে হয়।
.
সেই বিশেষ মানুষটিও তাকে ‘কারন’ ছাড়া
ভালবাসেনি। সেই কারনটি ছিল স্বার্থ।
যেকোনো প্রকার স্বার্থের জন্যই সে তার মত
একদমই সাধারণ কাউকে ভালবেসেছিল! স্যরি
ভুল বললাম, ভালবাসার অভিনয় করেছিল।
.
যারা মাত্রাতিরিক্ত আবেগের সুরে বলবে,
‘ভালবাসতে কোনো কারন লাগেনা’ অথবা
‘আমি তোমাকে কোনো কারন ছাড়াই
ভালবাসি’...বুঝে নিয়েন,
সেটি আসলে মারাত্মক রকমের মিথ্যে কথা,
নয়তো মানুষটি সহজ সরল বোকা।

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১০:৩৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×