somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের রাজনৈতিক-সমাজের বর্তমান অবস্থা এবং শেয়ালের কাছে মুরগী পাহারা(একটি মেগা পোস্ট)

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*************************
আমাদের রাজনৈতিক অবস্থা হচ্ছে শেয়ালের কাছে মুরগী পাহারা দেয়ার মতো । মুরগীর খোঁয়াড়ের সামনে শেয়ালকে পাহারা দিতে দিয়ে বলে
________খবরদার মুরগী খাবেনা !

মুরগীর খাঁচায় এরকম কিছু শেয়ালের নমুনা আপনাদেরকে বলি :-

- লাখ লাখ টাকা ঘুষ খেয়ে চাকরীতে নিয়োগ দিয়ে আপনাকে শেখায় ;ঘুষ খেয়ো না ।

-দূর্নীতি দমনের কমিশনের চেয়ারে বসে রক্ষক ভক্ষক হয়ে যান এবং স্বীকৃত
দুর্নীতিবাজদের সৎ ও নীতিবান বলে চালিয়ে দেওয়া হয় ।

-প্রধানমন্ত্রী কর্তৃক সাবেক যোগাযোগ-মন্ত্রী আবুল হোসেন পদ্মা সেতুর দূর্নীতিতে জড়িত প্রমানিত হওয়ার পরও তাকে দেশপ্রেমিক উপাধি দেওয়া হয় ।

-সিগারেটের অবাধ সরবরাহ বন্ধ না করে প্যাকেটের গায়ে লিখে দেয় ;সংবিধীবদ্ধ সতর্কীকরণ , ধুমপান সাস্থের জন্য ক্ষতিকর !

-স্বীকৃত রাজাকার মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রী থাকাকালীন ১৭ টি মদের বার এবং ২ টি পতিতা পল্লীর স্বীকৃতি দিয়েও ধর্ম রক্ষা করেন ।

-দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দেউল্যা সাহেব নিজে বেগানা মেয়েদের সাথে ফোনে আলাপ করে মেশিন গরম করতে চান আর সারা জীবন এসবের বিরুদ্ধে ওয়াজ নসিহত করে এসেছেন । । :p

এরকম আরো অনেক শেয়াল আছে আমাদের চারিপাশে যা আমাদের এই দেশটাকে মুরগী মনে করে ছিড়ে ছিড়ে খেয়ে চলেছে................................................।

কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন ? এক শ্রেনীর মানুষ আছে যারা খেয়ে ফেলবে জেনেও এরকম শেয়ালের কাছে বার বারই তাদের মুরগী পাহারা দিতে দেন ! তারা হচ্ছেন এসব শেয়াল গোষ্টীর ইউনিক সাপোর্টার ! তাদেরকে গিজ্ঞেস করেন কোন যুক্তিতে আপনারা এদেরকে সাপোর্ট করেন ? তাদের বেশির ভাগই গ্রহনযোগ্য উত্তর দিতে পারবেন না। তারা হচ্ছেন হুজুগে জনগন ।তাদের নেতারা দোষ করলেও সাপোর্ট করবেন না করলেও সাপোর্ট করে যাবেন !

তাহলে দোষটা কার ? রক্ষক হয়ে ভক্ষকের নাকি মুরগী মালিকের যারা এদেরকে বার বার রক্ষক হয়ে ভক্ষক হওয়ার সুযোগ দিচ্ছে ?

......................................................................
আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তখন তারা নিজেদের ভুল বুঝতে পারেনা । ক্ষমতায় থেকে সরকার যা কিছু করে সব ঠিক , কিন্তু বিরোধী দলের কাছে তা ভুল । কিন্তু বিরোধী দল যখন ক্ষমতায় যায় তখন ওই একই কাজ তার কাছে আর ভুল থাকেনা !

হরতাল-অবরোধ, আন্দোলন-মানব বন্ধন করে তারা সমস্যা সমাধানের যে চেষ্টা চালায় তাতে জনগনের কবে কি লাভ হয়েছে ? তারা ক্ষমতায় আসার জন্য এসব করে জনমনে আতংক সৃষ্টি করে, শিক্ষার্থীরা সেশন জটের কবলে পরে , বিশ্বজিৎ -আবু বকররা নিহত হয় , শাকিলের মত সপ্নবাজ তরুণরা খুনি সাজে আর তাদের বাবা-মা্যেরা ঘৃণায় হার্ট এটাকে মারা যায় ! তাতে ওই রাজনৈতিক দলের কি আসে যায় ? বিনিময়ে তারা ক্ষমতায় আসে আর জনগনের টাকায় সম্পদের পাহাড় বানায় ! এটা কী জনগনের সাথে মশকাড়া না ?

তাই আজ বাধ্য হয়ে আমাদের গনতন্ত্রের সংজ্ঞা দিতে হয় এভাবে " জনগনের দারা , জনগনের জন্য নির্মিত , বাঁশ মারার ব্যাবস্থাকেই বলে গনতন্ত্র "

অথচ এসব সমস্যা হতোনা আজ যদি সর্বত্র জ্ঞানের চর্চা, সঠিক মেধার চর্চা করার সুযোগ থাকতো । সক্রেটিসের সেই বিক্ষ্যাত উপদেশ "Know Thyself" যদি আজ আমরা সবাই ফলো করতে পারতাম তাহলে এই সমাজের এমন হাল হতোনা । নিজেকে জানার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের ভুলটাকে জানতে পারতাম , শুধরাতে পারতাম , সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম । নিজের দায়িত্বটা যদি নিজেই বুঝেন তাহলে আর ওসব আন্দোলন-ফান্দোলনের কোন দরকার আছে?

এই দেশ আমাদের ;১৭ কোটি নাগরিকের । কোন বিশেষ রাজনৈতিক দলের না ।


আমার ফেসবুক প্রোফাইল :Spy Masud Rana


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×