somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবিষ্যত বৃটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশী বংশোদ্ভুত রুশনারা আলী!

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Click here

বৃটিশ মূলধারার রাজনীতিতে বৃটেনের প্রথম এবং একমাত্র বাংলাদেশী বংশোদ্ভুত রুশনারা আলীকে ভবিষতের প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে উজ্জ্বলতম দাবীদার বলে মনে করছে বৃটেনের প্রভাবশালী রাজনৈতিক পত্রিকা নিউ স্টেটসম্যান। গত সপ্তাহে ম্যাগাজিনটি বৃটেনের ভবিষত প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশী সম্ভাবনাময় যে ২০ জন এমপির নাম প্রকাশ করেছে তার মধ্যে বাংলাদেশী অধ্যষিত বো-বেথনাল গ্রীন এলাকার এমপি রুশনারা আলীর স্থান সবার উপরে। রুশনারা আলী এমপি বাংলাদেশ প্রতিদিনকে তার প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি আমার নির্বাচনী এলাকা বো-বেথনালগ্রীন বাসীর অর্জন।

“পার্লামেন্টের উদীয়মান তারকা” শীর্ষক প্রচ্ছদ প্রতিবেদনে অনুর্ধ ৪০ বয়সের ২০ জন এমপির তালিকা দিয়ে বলা হয়েছে, তাদের উজ্জ্বল রাজনৈতিক ভবিষত রয়েছে। তাদের মধ্য থেকে অনেকেই আগামীতে বৃটেনের মন্ত্রীসভায় স্থান করে নিবেন। এমনকি এদের মধ্য থেকেই বেড়িয়ে আসবেন ভবিষত এর প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, তালিকায় স্থান পাওয়া রুশনারা ছাড়া আরও ৩ জন এশিয়ান এমপি রয়েছেন। গত নির্বাচনে প্রথমবারের মতো এমপি হয়েছেন ২২৭ জন। নিউ স্টেটসম্যন পত্রিকা এদের সম্পর্কে ইতিবাচক মন্তব্য করতে গিয়ে বলা হয়েছে, ২০১০ এর এই নতুন এমপি প্রজন্ম ইতিমধ্যেই প্রমান করেছেন তারা স্বাধীন চেতা এবং রাজনৈতিকভাবে সতর্ক। পাশাপাশি পার্লামেন্টে হুইপকে অগ্রাহ্য করার প্রবনতাও তাদের মাঝে রয়েছে।

প্রতিবেদনে ২০ এমপির পৃথক পৃথক সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরতে গিয়ে ৩৬ বছরা বয়স্ক রুশনারা সম্পর্কে বলা হয়, ২০১০ সালে জর্জ গ্যালওয়ের রেসপেক্টের সমর্থনে ধ্বস নামিয়ে দিয়ে বিশাল ভোটের ব্যবধানে বেথনাল গ্রীন – বো আসন লেবার পার্টির জন্য তিনি পুনরুদ্ধার করেন। বৃটেনের ইতিহাসে প্রথম বাংলাদেশী এবং ৩ মুসলিম এমপির একজন রুশনারা আলীর বর্নাঢ্য কর্ম অভিজ্ঞতা তুলে ধরা হয়।

উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটের মালবারী স্কুলে লেখাপড়া শেষে অক্সফোর্ড থেকে গ্রাজুয়েশন করা রুশনারা বৃটিশ হোম অফিস, ফরেন অফিস ও আইপিপিআর এ কাজ করেন। এমপি হওয়ার পাচ মাসের মাথায় গত অক্টোবরে তিনি শ্যাডো ডিএফআইডি মিনিষ্টার হিসাবে নিয়োগ পান। এমপি হোয়ার পরও তিনি তার পুরোনো কর্মস্থল “ইয়াং ফাউন্ডেশন” এর ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Click here
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×