somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাইভেট ইউনিভার্সিটির ভ্যাট লইয়া কিছু চুলকানিমুলক আলাপ

২৭ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[মাইনাসরে আমি বেইল দেই না। খালি কেন দিলেন কারনটা এট্টু কইয়া যাইয়েন।]

১.
সরকার প্রাইভেট ইউনিভার্সিটিরে ভ্যাটের আওতায় আনছে। এই নিয়া গত কয়দিন ধইরা ব্যাপক গোলমাল হইছে। ভাংচুর হইলে সরকার দাবি মানে, সেই হিসেবে ভ্যাট যে থাকবে না সেইটা নিশ্চিত। এখন এই বিপ্লবী জোশ একটু কইমা আসলে আসেন একটু গভীরে যাই। পুলিশের বাড়ি তো পোলাপানে খাইলো কিন্তু লাভের গুড়-মিঠাই খাইলো কারা?

২.
ভ্যাট আমাগো দেশে আনছিলেন সাইফুর রহমান সাব। ভ্যাট হইলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যেকোন কিছু কিনতে গেলেই, পণ্য না সেবাও, সরকার ভ্যাট নিবো। ভ্যাট বহুত খতরনাক একটা জিনিষ, বড়ই বেইনসাফি জিনিষ। ইনকাম ট্যাক্স দেন আপনের টেকা বেশি হইলে, যার টেকা বেশি তার ট্যাক্স বেশি। ভ্যাটে আবার ধনী-গরীব বুঝে না। যেই মজুরের খাওনের পয়সা নাই তার আর যে বিএমডব্লু চালায় দুইজনেরই ভ্যাট সমান। তাহইলে এই খারাপ জিনিষটা আছে কেন? সব দলই বুঝে এইটা ছাড়া দেশ চলবো না, সরকার তো আর মাগনা চালান যায় না।

৩.
প্রাইভেট ইউনিভার্সিটিতে ভ্যাট বসানির পক্ষে যুক্তি কি? প্রাইভেট ইউনিভার্সিটি একটা ব্যবসা প্রতিষ্ঠান যারা একটা সেবা বিক্রি করে। সেই সেবার নাম হইলো শিক্ষা। বিপক্ষের যুক্তি হইলো শিক্ষা একটা অধিকার। অধিকারে আবার ভ্যাট কেন? অধিকারে কি ভ্যাট নাই? বাজারে যে আমরা চাল-ডাল কিনি সেইটার উপরে কি ভ্যাট নাই? কাপড়-চোপড়, জুতা? ডাক্তার দেখানি, ব্লাড টেস্ট, এক্সরে? সব কিছুরই ভ্যাট আছে। তাহইলে অধিকারের উপরেও ভ্যাট বসে, আর আমরা পাবলিকেরা মাইনাও নেই।

৪.
অনেকে কইতাছেন, প্রাইভেটে খালি পয়সাওয়ালা না গরীব মানুষের পোলাপানও পড়ে। জমি বেইচাও অনেকে পড়ায়। (আল্লায় আমারে বাচাইছে, আমার বাপের বেচনের জমিও আছিল না।) এগোর কাছ থেইকা আবার ভ্যাট লইলে এরা কেমনে চলব? ব্লগে দুইজনে লেখসে তাগো এক দুস্তের ৪৩ হাজার টাকা বাড়তি লাগবো। তাহইলে ব্যাপার দাড়াইলো উনার দোস্ত প্রাইভেট ইউনিভার্সিটির মালিকরে দিব ১০ লাখ টাকা। এখন উনি মালিকরে জিগাইবো না ১০ লাখ টাকার সেবা দিল কি না, ব্যাটা ঐখানে কত মারলো। সব দোষ সরকারের, হালায় ৪৩ হাজার টাকা লইবো। সামনে দিয়া মশা গেলে দোষ, পিছন দিয়া হাতি যায় যাক।

৫.
মিয়াভাই চেতছেন? গালি দিতাছেন - তুই পড়ছস পাবলিকে, ১০ টাকা ফি বাড়াইলে ভার্সিটি বন্ধ করছস, মিছিল করছস, আর আমরা ৪৩ হাজার টাকা বাড়াইবো আর মুখ বুইজা সহ্য করুম? না ভাই, এমন নাদান আমি না। আপনেরা আন্দোলন করবেন, কিন্তু বেআক্কলের মত যখন ভুল জিনিষ নিয়া আন্দোলন করেন, সেইটা দেখলে মায়া হয়।

৬.
আন্দোলন হওয়া উচিত ছিল কি নিয়া? কয়দিন আগে প্রাইভেট ইউনিভার্সিটির অধ্যাদেশ নিয়া কাজ হইলো। টিউশন আর অন্যান্য ফি ঠিক করবো ইউনিভার্সিটিগুলা নিজের ইচ্ছা মত। কথা আছিল এই কাজটা করব ইউজিসি। আপনেরা তখন ঘুমাইলেন, গাড়ি ভাঙলেন না। টিউশন যদি ঠিক করত সরকার, আখেরে কত টাকা বাচতো ভাইবা দেখসেন? প্রাইভেট ইউনিভার্সিটিগুলার অনেকগুলার ল্যাব না, ক্যাম্পাস নাই, টিচার নাই। আইনমতো এগুলান থাকার কথা। ভাইজানেরা কোনদিন রাস্তা বন্ধ করছেন এই নিয়া? কয়দিন আগে আদালতের একটা রায় হইলো প্রাইভেট মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার এগুলা নিয়া। রায়ে বলছে, এগুলার ভ্যাট কাস্টোমার দিব না, দিব মালিক পক্ষ এবং এইটার জন্য কোন ফিও বাড়ান যাইবো না। ভাইজানেরা আপনেরা কি এই দাবিটা করছেন? মালিকপক্ষ যেমনে চাইছে আপনেরা তেমনেই করছেন। তাও দাবি আদায় হইছে, সেলিব্রেট করেন। আসল লাভ কদ্দুর হইলে ভাবে কোন বেকুবে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৮
৫৪টি মন্তব্য ৩৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×