somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমালাপ

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেমালাপ
পর্ব-৩
.
ভেবেছিলাম এই বিয়ের সুবাদে অন্তত একটু কথা বলার সুযোগ পাবো। কপালে বোধ হয় সেটাও জুটলো না। যখনই তার সাথে একটু কথা বলতে যাই, তখনই কেউ না কেউ এসে হাজির হয় কিংবা কেউ না কেউ তার সাথেই থাকে।
নিরব কিছু না বলে ছাঁদ থেকে নেমে আসে। সে রুমে এসে সোমাকে কল দেয়।
রিং হচ্ছে, কিন্তু সোমা ফোন ধরছে না। নিরব মনে মনে বলছে, কেন যে আসলাম এই একদিন আগে? যার জন্য আসলাম তারই খোঁজ নেই।
- তুমি হঠাৎ চলে গেলে কেন ছাঁদ থেকে? (সোমা ফোন রিসিভ করে অপর প্রান্ত থেকে কথাটা বলে)
সোমার কথায় ভাবনা থেকে ফিরে এসে নিরব বলে
- তুমি একটু নিচে আসো। কথা আছে।
- কি কথা?
- নিচে আসো বলছি।
- পারবো না, তুমি ছাঁদে এসো।
- আচ্ছা তোমার নিচে নামতে হবে না। আমি বলছি শোনো, দেখো চার বছরের সম্পর্কে তোমার সাথে একটা দিনও মন খুলে কখা বলতে পারি নি। যখনই কথা বলতে গিয়েছি, ঠিক তখনই কেউ না কেউ......
- নিরব...  নিরব..... নিরব বাবা তুমি এখানে?
নিরব ফোনটা রেখে বলে
- জ্বী ফুফু আমি এখানে।
- দেখোতো বাবা তোমার ফুফি তোমাকে ডাকছে কেন?
- আচ্ছা আমি আসছি,  তুমি যাও।

যাহ শালা, ফোনে কথা বলার সময়ও বাঁধা। বাঁধা আর বাঁধা। কারো রুমে ঢোকার আগে তো নক করা উচিত। নক না করেই সোজা রুমে ঢুকে পড়েছে। জীবনটা শেষ। নিরব শূন্যে একটা ফাও লাথি দেয়।
.
পরদিন সকালে নিরব অনুভব করে তার মাথায় কে যেন হাত বুলিয়ে দিচ্ছে। শীতের সকাল, তাই সে এখনও ঘুম থেকে ওঠে নি। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে সে। তার উপর আবার কারো হাতের ছোঁয়া, আরো বেশি বেশি ঘুম পাচ্ছে তার।
হঠাৎই তার মনে হলো, এই সাত সকালে কোন দরদী তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে! ভাবতেই সে চোখ খুলে তাকিয়ে দেখে সোমা।  সে অবাক হয়ে যায়।  সূর্য আজ কোনদিকে উঠেছে তার বড্ড জানতে ইচ্ছে করছে।
- কখন এলে তুমি? (নিরব)
- মাত্রই (সোমা)
- তো হঠাৎ?
- কেন আসতে পারি না নাকি?
নিরব এক ঝটকায় সোমাকে টান দিয়ে বিছানায় টেনে নিয়ে বললো
- আসতে পারবে না কেন? কতদিন তোমাকে এমন কাছে থেকে দেখি না, কতদিন তোমার সাথে হাতে হাত রেখে ঘুরতে পারি না। তবে আজ তোমায় মন ভরে দেখবো।
- দুষ্টুমি করবে না একদম?
- করলে দোষ কোথায়? আমি না করলে কে করবে?
- হুম
- কি হুম?
- কিছু না।

হঠাৎই দরজায় কেউ কড়া নাড়ে।  সোমা নিজেকে ছাড়িয়ে নিয়ে নিরবের হাতে তার জন্য আনা চা টা ধরিয়ে দিয়ে চলে যায় রুম থেকে। আর যাওয়ার সময় বলে যায়, চা টা খেয়ে নাও তাড়াতাড়ি।
নিরব হা করে তাকিয়ে থাকে। হায়রে কপাল! সে চা দিতে এসেছে আগে বলবে না? চা টা তো ঠান্ডা হয়ে গিয়েছে।
সে সোমাকে ডাক দিতে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে নিশাত দাঁড়িয়ে। নিশাত তার দিকে এগিয়ে এসে বলে.....
.
অপেক্ষা করুন চতুর্থ পর্বের...
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতীক্ষায় আছি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ

সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×