somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরৎ সর্প কন্যা

০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরৎ সর্প কন্যা
শ্রাবণ আহমেদ
.
শরতের কাশবনে
বসিয়া সে আনমনে,
কি যেন ভাবে সে
একা একা নির্জনে।

কাশফুল ছুঁয়ে সে অনুভব করে
জগতের সকল সুখ,
দেখিয়াছি আমি তাহার
হাসি হাসি ঐ মুখ।

একদিন দেখিলাম তাহারে
নদীর ধারে এলোকেশে,
অপলক চাহিয়া থাকায়
ডাকিলো সে আমায় শেষে।

উৎফুল্ল মনে খুশিতে আমি
ছুটিয়া গেলাম তাহার কাছে।
কে জানিতো মানুষ নয় সে
হাজারও সর্প তাহার পিছে।

ভয়ে ভয়ে আমি কহিলাম,
আর আসিবো না দেখিতে তোমায়।
দুটি পা ধরি তোমার
এইবারের মতো ছাড়িয়া দাও আমায়।

শুনিয়া সর্প কন্যা হাসিলো খানিক
প্রাণ খুলিয়া,
কহিলো সে, ভয় পেও না
একটা কথা যাও বলিয়া।

কাঁপা কাঁপা পায়ে কহিলাম আমি
কি শুনিতে চাও আমার তরে?
কহিলো সে একটু ভাবিয়া
ভালোবাসবে আমায় জনম ভরে?

বিস্ময় চোখে চাহিলাম আমি
দেখিলাম তাহারে কিছুক্ষণ।
সে তো হায় সর্প কন্যা
পিরিতে আমার সায় নাহি দেয় মন।

ওহে কন্যা তুমি ভিন্ন প্রাণী
মানুষ জাত নও।
তবুও কেন কন্যা তুমি প্রতিক্ষণে
এই মনে রও?

মন যে আমার দেয় না সায়
তুমি সর্প বলিয়া।
মাফ করিও মাফ করিও
যাও গো তুমি চলিয়া।

বহু অনুরোধ করিলো সে
নাহি দিলাম আমি সাড়া।
সর্পের স্বামী কইবে সবাই
জানিবে যে জন যাঁরা।

যাওয়ার আগে কহিলো কন্যা
আর না আসিবো কাশবনে।
হয়তো আমি থাকিবো জীবনভর
তোমারই ঐ মনে।

চোখে তাহার দেখিয়াছিলাম
সাগর সমান জল।
লক্ষ করিয়া দেখিলাম আমি
চোখটা ছলছল।

এই বুঝি ঝর্ণা ধারায় প্রবাহিত হইবে
সেই জলরাশি।
চলিয়া গেলো কন্যা আহা
কহিলো একবার আসি।

মাস যায় বছর যায় মনে পড়ে
সেই শরৎ সর্প কন্যারে।
মন কাড়িয়াছিল যে
ভালো বাসিয়াছিল এই আমারে।

বুঝিনি তাহারে সেদিন
বুঝিনি তাহার ভালোবাসা।
শরৎ কন্যা তুমি আসিও ফিরিয়া
মিটাইয়ো এই মনের আশা।

মনটা যে বড় ব্যাকুল আমার
তোমারই জন্যে হায়।
একবার তুমি দিও দেখা
ভালোবাসিও আমায়।

রহিলাম আমি তোমার প্রতিক্ষায়..........
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×