টঙ দোকানের পাশে দাঁড়িয়ে আমি আর আমার ছোট ভাই চা খাচ্ছিলাম। হঠাৎই একজন যুবক ব্যক্তি তার সামনে থাকা প্রবীণ ব্যক্তিকে বলে উঠলো, মরার পরে আবার কিসের বিচার টিচার? আপনি কি এসব দেখে এসেছেন নাকি ? যত সব ফালতু প্যাঁচাল জুড়েছেন মিয়া।
পাশে থেকে ছোট ভাই ক্ষিপ্ত কণ্ঠে আমাকে বলে উঠলো, ভাইয়া তুমি শুধু অনুমতি দাও, ওরে একেবারে ভচকাইয়া ফেলাই। প্রবীণ ব্যক্তিদের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা ওকে শিখিয়ে দেই।
আমি বললাম, এ হলো সেই ব্যক্তি। যে এতীমকে গলা ধাক্কা দেয় এবং মিসকীনকে অন্ন দিতে অনুৎসাহিত করে।
তখন ছোট ভাই বললো, মানে?
আমি বললাম, মহান আল্লাহ সুবহানাহু তা'আলা সুরা মাউনের প্রথম তিন আয়াতে বলেছেন, "আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? সে হলো সেই ব্যক্তি, যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকীনকে অন্ন দানে উৎসাহিত করে না।" (সুরা মাউন, আয়াত- ১,২,৩)
তখন ছোট ভাই বললো, তো এখন আমরা কী করতে পারি?
আমি বললাম, আমরা শুধু ছেলেটিকে 'সুরা মাউনে'র এই কথাগুলো বলতে পারি। হেদায়েত দান করার মালিক মহান আল্লাহ সুবহানাহু তা'আলা।"
.
লেখা: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



