গোলমেলে
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গোলমেলে
--- শ্রাবণ আহমেদ
.
রাত হয়েছে রাত হয়েছে
সূর্য দেখো ঐ।
দিনের বেলা বলছি আবার
চাঁদটা গেল কই?
সকাল সকাল উঠলো গো চাঁদ
অর্ধখানি বেকে।
মাছের বাবা মাংস খাচ্ছে
রান্না চেখে চেখে।
মানুষ থাকে জলের মধ্যে
ডাঙায় থাকে মাছ।
মুচকি হেসে কথা বলে
পথের ধারের গাছ।
দিন দুপুরে ঘুমায় তারা
রাতের বেলা জাগে।
আহার সকল করে তারা
রাত ফুরোবার আগে।
উল্টো রাজা উল্টো পথে
উল্টো করে কাজ।
মানুষ মরে অনাহারে
নেইকো রাজার লাজ।
গরু ছাগল মশা মাছি
বড্ড জ্ঞানীগুণী।
রাত বিরেতে রোজই তাদের
পড়ার আওয়াজ শুনি।
মারামারি হানাহানি
নাহি তারা করে।
সাহায্যের হাত বাড়ায় তারা
একে অন্যের তরে।
উল্টো শুনে উল্টো পথে
উল্টো করি কাজ।
সহজ কাজে ঘামাই মাথা
ধরি জ্ঞানীর সাজ।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুন