শরতের প্রেম
--- শ্রাবণ আহমেদ
.
শরতের কাশবনে বেলিফুল হাতে
দাঁড়ায়েছে রূপবতী খোলা এলো চুলে।
মাঝি, অদূরে গাহিছে গান বসে নদীকূলে
তরঙ্গে ভাসিছে সুর জোয়ারের সাথে।
কল্পনাবিলাসী মেয়ে আসে রোজ প্রাতে
শুনিতে মাঝির গান সকলই ভুলে।
সচকিত মন তার ঝংকার তুলে
হারাবে নিভৃতে সে গো মাঝিরই সাথে।
সহসা তিমির রাতে হারালো দু'জনে
অজানার পথে তারা করিলো গমণ।
সিন্ধুসম সুখ তারা পাইলো ভূবনে
প্রণয় তরীতে হায় ভাসিলো গো মন।
তরণী ঠেকিলো গিয়ে নব কুঞ্জবনে
সুখের তরেতে ঘর বাঁধিলো দু'জন।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



